তিন বছরের প্রতিবন্ধী শিশুকে রাস্তার ধারে ফেলে পালালো পরিবারের লোকেরা - The News Lion

তিন বছরের প্রতিবন্ধী শিশুকে রাস্তার ধারে ফেলে পালালো পরিবারের লোকেরা

 


দি নিউজ লায়ন;  তিন বছরের প্রতিবন্ধী শিশুকে রাস্তার ধারে ফাঁকা জায়গায় ফেলে পালালো পরিবারের লোকেরা বলে অভিযোগ। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে পুরাতন মালদা পুরসভার ১০ নম্বর ওয়ার্ডের মঙ্গলবার পাড়াসামুনডি এলাকার চৌধুরীপাড়ায়। প্রতিবন্ধী শিশুর গোঙানির আওয়াজ পেয়ে কিছু মানুষ ছুটে আসেন। ততক্ষণে ওই শিশুর গায়ে লাল পিঁপড়ের কামড় বসিয়েছিল। আর সেই পরিস্থিতি দেখে এলাকার কয়েকজন মহিলা শিশুটিকে রক্ষা করে। 


এমনকি ওই শিশুটিকে পুষ্টিকর খাবার খাওয়ানোর ব্যবস্থা করা হয়।  এদিন এই ঘটনাকে ঘিরে তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে চৌধুরীপাড়া এলাকায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুরাতন মালদা থানার পুলিশ। পরে পুলিশি হস্তক্ষেপে প্রাথমিক চিকিৎসার জন্য নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয় ।সংশ্লিষ্ট থানার পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া ওই প্রতিবন্ধী শিশুটিকে আপাতত চাইল্ড লাইনের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে। 


এদিকে এই ঘটনায় ওই শিশুর পরিবারের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা। পুরাতন মালদা থানার পুলিশ জানিয়েছে, স্থানীয় বাসিন্দারা অজ্ঞাত একটি তিন বছরের ছেলে শিশুকে উদ্ধার করেছে । ছেলেটি প্রতিবন্ধী। তার পরিচয় সম্পর্কে এখনো কিছু জানা যায় নি। কেন ওই শিশুটিকে এভাবে রাস্তার ধারে ফেলে পালিয়ে গেল এক মহিলা , সে সম্পর্কে এখনো কিছু জানা যায় নি। তবে এই ঘটনায় যারাই জড়িত থাকুক না কেন তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উদ্ধার হওয়ায় শিশুটিকে আপাতত চাইল্ড লাইনের হাতে তুলে দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.