ট্রেনের সংরক্ষিত কামরায় রহস্যজনকভাবে মৃত্যু হল এক যাত্রীর - The News Lion

ট্রেনের সংরক্ষিত কামরায় রহস্যজনকভাবে মৃত্যু হল এক যাত্রীর

 


দি নিউজ লায়ন;  বাড়ি ফেরার পথে ট্রেনের সংরক্ষিত কামরায় রহস্যজনকভাবে মৃত্যু হল এক যাত্রীর। ঘটনাটি ঘটেছে ডাউন ব্রহ্মপুত্র মেলে। শনিবার দুপুরে মালদা টাউন স্টেশনে ওই ট্রেনটি মালদা টাউন স্টেশনে এসে পৌঁছালে সংশ্লিষ্ট স্টেশনের জিআরপি মৃত যাত্রীকে কামরা থেকে উদ্ধার করে। এরপরই রেল পুলিশের মাধ্যমে মৃত যাত্রীকে ময়নাতদন্তের জন্য মালদা মেডিকেল কলেজের মর্গে পাঠানোর ব্যবস্থা করা হয়।


 ওই যাত্রীর পরিবারের সঙ্গে কথা বলে রেল পুলিশ জানতে পেরেছে অসুস্থতার কারণে আচমকাই মৃত্যু হয়েছে ওই ব্যক্তির। রেল সুত্রে জানা গিয়েছে,  মৃতের নাম বিজয় ঠাকুর(৪১)। বাড়ি বিহারের বক্সার জেলার রাজপুর রাসেন গ্রামে। পরিবারে রয়েছে স্ত্রী সহ দুই ছেলে। পরিবার নিয়ে প্রায় ২০ বছর ধরে অরুণাচলপ্রদেশের আলো শহরে থাকতেন তিনি।


 সেখানে তার কসমেটিকের দোকান রয়েছে। লকডাউনে দোকান বন্ধ তাই পরিবার নিয়ে বাড়ি ফিরছিলেন আসামের গুয়াহাটিতে। ট্রেনে ওঠার পর থেকেই অসুস্থ হয়ে পড়েন বিজয় ঠাকুর। শুক্রবার গভীর রাত থেকে আসুস্থতা বাড়তে থাকে। ট্রেনটি মালদা টাউন স্টেশন ঢোকার আগে প্রচন্ড শ্বাসকষ্ট শুরু হয়। তাঁর স্ত্রী বিষয়টি কর্ত্যবরত টিটিইকে জানায়। কিন্তু চিকিৎসার সুযোগ পাওয়ার আগে ট্রেনের কামড়াতে মৃত্যু হয় ওই যাত্রীর। এরপরই মালদা টাউন স্টেশন জিআরপি মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের ব্যবস্থা করে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.