কুবাই নদীর উপর সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর - The News Lion

কুবাই নদীর উপর সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর

 


দি নিউজ লায়ন;    কুবাই নদীর উপর সেতু নির্মাণের দাবি এলাকাবাসীর। কুবাই নদীর  দুই ধারে পাকা রাস্তা হয়েছে ।কিন্তু সেতু তৈরি না  হওয়ায় সমস্যায় পড়েছেন ওই এলাকার বাসিন্দারা ।ভাঙ্গা বাঁশের সেতু পেরিয়ে জীবনের ঝুঁকি নিয়ে  যাতায়াত করতে হয় ওই এলাকার বাসিন্দাদের। প্রায় ২৫  টি গ্রামের বাসিন্দা ওই ভাঙ্গা বাঁশের সাঁকো পেরিয়ে প্রতিদিন যাতায়াত করেন।


২০১২ সাল থেকে গ্রামবাসীরা ওই এলাকায়  পাকার সেতু নির্মাণের জন্য লিখিতভাবে জেলা প্রশাসনকে জানিয়েছেন ।সেই সঙ্গে কেশপুর ব্লক প্রশাসনকে ও বিষয়টি জানিয়েছেন। কিন্তু সেতু তৈরি না হওয়ায় হতাশ হয়ে পড়েছেন এলাকার বাসিন্দারা। বৃষ্টি হলে কুবাই নদীতে জল বাড়ে যার ফলে সমস্যায় পড়তে হয় ওই এলাকার বাসিন্দাদের। তাই ওই এলাকার বাসিন্দারা ঐক্যবদ্ধ হয়ে প্রশাসনের কাছে আবেদন জানিয়েছেন ভীমপুর গেড়িকলা এলাকায় কুবাই নদীর উপর পাকার সেতু তৈরি করে দেওয়ার।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.