শান্তিপুরের শিল্পীর বানানো দুর্গা প্রতিমা পাড়ি দিল কানাডায় - The News Lion

শান্তিপুরের শিল্পীর বানানো দুর্গা প্রতিমা পাড়ি দিল কানাডায়

 


দি নিউজ লায়ন;    পরিবারিক পেশা না হওয়া সত্বেও অসাধারণ দুর্গা মূর্তি বানিয়ে তাক লাগিয়ে দিলেন শান্তিপুর শুভজিৎ দে। মূর্তি পাড়ি দিল সুদূর কানাডা। সোশ্যাল মিডিয়ার দৌলতে এর আগেও তাঁর একাধিক শিল্পকর্মে পৌঁছেছে  বিভিন্ন রাজ্যে তবে , দেশের বাইরে এই প্রথম। কানাডার প্রবাসী এক বাঙালি, শুভজিতের তৈরি একটি কালী মূর্তি সোশ্যাল মিডিয়ায় দেখে  প্রায় দু মাস আগে অর্ডার দেন দুর্গা প্রতিমা বানানোর জন্য।


 কিন্তু এত দূরের পথ শুকনোমাটির প্রতিমা ভেঙ্গে যেতে পারে এই ভেবে, শুভজিৎ একটু বেশি খরচ হলেও ইপক্সি কম্পাউন্ড  নামক এক প্রকার উপাদান দিয়ে এক মাস ধরে অসাধারণ মূর্তি গড়ে, তা বিভিন্ন রঙের এবং নিজে হাতে তৈরি অন্যান্য সাজের উপকরণে সুসজ্জিত করে তাক লাগিয়ে দিয়েছে সকলকে।


 শুভজিতের বাবা নবকুমার দে জানান, তাঁত বুনে এক ছেলে ও এক মেয়ে স্ত্রী নিয়ে সংসার চালাই কোনরকমে। ছোটবেলায় বুঝতে পারলেও ওর প্রতিভা বিকাশের কোনো রকম সুযোগ করে দিতে পারেনি। তবে নিজের সন্তান বলে নয় ওর শিল্পকর্ম আগামীতে দেশের বাইরে সমাদৃত হবে এ আত্মবিশ্বাস আমার ছিলো। শুভজিৎ বলেন, আঁকতে ভালবাসতাম সেটাই আমাকে এ পেশায় আসতে সহযোগিতা করেছেন ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.