মাঠে খেলার সময় ৫ বছরের এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার এক বৃদ্ধ - The News Lion

মাঠে খেলার সময় ৫ বছরের এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে গ্রেপ্তার এক বৃদ্ধ

 


দি নিউজ লায়ন;   রবিবার রাতে জগৎবল্লভপুরের হাটাল গ্রাম পঞ্চায়েতের বোহারিয়া গ্রা্মে মাঠে খেলার সময় ৫ বছরের এক শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে এক বৃদ্ধকে গ্রেপ্তার করল জগৎবল্লভপুর থানার পুলিশ। ধৃতের নাম বাসুদেব হাজরা (৭১) । ধৃতকে সোমবার হাওড়া আদালতে তোলা হয়।


জানা গেছে রবিবার বিকালে শিশুটি মাঠে খেলার সময় অভিযুক্ত বাসুদেব হাজরা শিশুটিকে স্থানীয় একটি শশ্মানের পিছনে নিয়ে গিয়ে তার উপর যৌন নির্যাতন করে। পরে শিশুটি বাড়ি ফিরে অসুস্থ হয়ে পড়লে তার মা তাকে জিজ্ঞেস করলে সে সমস্ত ঘটনা বলে। এরপর শিশুটির পরিবার অভিযুক্তের নামে জগৎবল্লভপুর থানায় অভিযোগ করলে রাতেই পুলিশ বৃদ্ধকে গ্রেপ্তার করে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.