জেলা সভাপতির পদ নিয়ে কি বললেন নারায়ন গোস্বামী - The News Lion

জেলা সভাপতির পদ নিয়ে কি বললেন নারায়ন গোস্বামী

 


দি নিউজ লায়ন;   আজ অশোকনগর পৌরসভার উদ্যোগে এক রক্তদান শিবির আয়োজন করা হয়। এই করোনা আবহের মধ্যে মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশে রক্তদান শিবির করা হয়।  50 জন রক্ত দাতা রক্ত দান করেন। এরা সকলে অশোকনগর পৌরসভার কর্মচারীবৃন্দ।  এই রক্ত দান করেন উপস্থিত ছিলেন অশোকনগর পৌরসভা পৌর প্রশাসক প্রবোধ সরকার ও অশোকনগর বিধানসভার বিধায়ক নারায়ন গোস্বামী।  নারায়ণ বাবুকে বনগাঁ বিধানসভায় বিজেপি বিধায়কের নিয়ে প্রশ্ন করলে তিনি বলেন,  ভোটের পরে যারা তৃণমূল ছেড়ে বিজেপিতে চলে গিয়েছিলেন এখন তারা সবাই আসতে চাইছেন। 


 কিন্তু সবটাই দেখবেন মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও মুকুল রায় সম্বন্ধে প্রশ্ন করলে তিনি বলেন, মুকুলবাবু বিজেপিতে গিয়ে ভালো ছিলেন না মুখ্যমন্ত্রী তাকে তার জায়গা ফিরিয়ে দিচ্ছেন। জেলা সভাপতি নিয়ে নারায়ণ বাবুকে প্রশ্ন করা হলে তিনি বলেন বেশ কয়েকটি কাগজে আমার নাম দেখলাম। কিন্তু এই সভাপতি পদটি ঠিক করবেন মুখ্যমন্ত্রী, এক মাস বাদে একটি মিটিং এর মাধ্যমে তিনি ঠিক করবেন এখানে কে সভাপতি হবেন। তবে এখানে কয়ে সভাপতি হলো আর কয়ে হলো না এটা কোন ব্যাপার নয়, আমরা সবাই তৃণমূলের সৈনিক, যারা তৃণমূলের পদে রয়েছেন তাদের সাথে আমাদের দাদা ভাই বন্ধুত্বের সম্পর্ক। আমরা কাজ করতে এসেছি মাননীয়া মুখ্যমন্ত্রী যেইভাবে নির্দেশ দেবেন আমরা সেইভাবে কাজ করব। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.