আপনারা কি জানেন যোগাভ্যাসেরও ইতিহাস রয়েছে? - The News Lion

আপনারা কি জানেন যোগাভ্যাসেরও ইতিহাস রয়েছে?

 


দি নিউজ লায়ন;    পূরাণ’কে বিশ্বাস করলে, মহাদেব শিব-এর থেকেই প্রথম ভারতীয় সংস্কৃতিতে যোগ-এর সংস্রব ঘটেছে। কিন্তু, প্রথম কোন সময় থেকে এদেশের সংস্কৃতি ও অভ্যাসে যোগ-এর প্রবেশ তা স্পষ্ট নয়। মহাদেব শিবকে ‘আদি যোগী’ নামেও অভিহিত করা হয়। যার অর্থ, প্রথম গুরু। দেশের সব যোগীরাই শিবকে ‘গুরু’ মেনেই চলেন।


প্রসঙ্গত, ২০১৪ সালের সেপ্টেম্বরে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় বক্তব্য রাখতে গিয়ে ২১ জুন বিশ্ব যোগ দিবস পালনের প্রস্তাব দিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী।  প্রধানমন্ত্রীর পরামর্শে রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী প্রতিনিধি অশোক কুমার মুখোপাধ্যায়ের উদ্যোগে একটি খসড়া পেশ করা হয়। যা ১৯৩টি দেশের মধ্যে ১৭৭টি দেশ সমর্থন করে। এবং ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালনের সর্বসম্মত সিদ্ধান্ত নেওয়া হয়।


পরবর্তীকালে প্রধানমন্ত্রী মোদী জানিয়েছিলেন, উত্তর গোলার্ধে সবচেয়ে বড় দিন হল ২১ জুন। এবং দক্ষিণ গোলার্ধে সবচেয়ে ছোটো। দিনটিকে উত্তরায়ণ বলা হয় এবং যোগ-এর নিরিকে এর বিশেষ গুরুত্ব রয়েছে। উত্তরায়ণের পর প্রথম পূর্ণিমাকেই গুরু পূর্ণিমা বলা হয়।


পাশাপাশি পূরাণ অনুযায়ী, এই দিনেই মহাদেব শিব যোগ সংক্রান্ত জ্ঞানের প্রসার ঘটান। কথিত আছে, এই দিনেই তিনি আদি গুরুতে পরিণত হয়েছিলেন। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.