হরিশ্চন্দ্রপুরে কংগ্রেসে ভাঙন, ৫০০-র বেশি নেতা-কর্মী যোগ দিলেন তৃণমূলে
দি নিউজ লায়ন; হরিশ্চন্দ্রপুরে দল ছাড়লো শতাধিক কর্মী সমর্থকেরা । তাঁরা এদিন সাড়ম্বরে যোগদান করলেন তৃণমূলে। বুধবার দুপুরে হরিশ্চন্দ্রপুর ১ ব্লকের মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের কংগ্রেস দলের এক পঞ্চায়েত সদস্য সহ প্রায় ৫০০ কর্মী, সমর্থক তৃণমূলে যোগদান করেছেন। দলত্যাগী নেতাদের হাতে স্থানীয় তৃণমূল কার্যালয়ে দলীয় ঝান্ডা তুলে দেন হরিশ্চন্দ্রপুরের দলীয় নেতৃত্বরা।উল্লেখ্য, এক সময় মালদা জেলা কংগ্রেসের গড় বলে পরিচিত ছিল। তবে সময় বদলেছে। এবার বিধানসভায় সারা রাজ্যের সঙ্গে মালদাও শূন্যহাতে ফিরিয়েছে কংগ্রেসকে।
ক্রমশ কংগ্রেসের সেই জায়গা দখল করে নিয়েছে তৃণমূল।ভোট মিটতে ফের ভাঙ্গন মালদা জেলা হরিশ্চন্দ্রপুর কংগ্রেসের।এদিন যোগদানকারী পঞ্চায়েত সদস্য জানিয়েছেন, তৃণমূলে যোগ দিয়ে ভালো লাগছে। আমি মুখ্যমন্ত্রীর সৈনিক হিসেবে তৃণমূলে কাজ করব। মহেন্দ্রপুর অঞ্চল কংগ্রেসের সভাপতি আব্দুল সামাদ বলেন, শুনেছি এক সদস্য সহ কয়েকজন কর্মী সমর্থক তৃণমূলে যোগদান করেছে। এতে কংগ্রেসের কোন ক্ষতি হবে না। তৃণমূলের হরিশ্চন্দ্রপুর ১ ব্লক সভাপতি মানিক দাস বলেন, এদিন মহেন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের এক পঞ্চায়েত সদস্যসহ ৫০০ জন কর্মী ,সমর্থকেরা তৃণমূলে যোগদান করেছেন । এতে তৃণমূলের আরো শক্তি বৃদ্ধি হল। যদিও হরিশ্চন্দ্রপুর বিধানসভা কেন্দ্রটি এবারে তৃণমূল দখল করেছে। এক্ষেত্রে বুথ স্তরের শক্তি বৃদ্ধি হবে।

Post a Comment