বৃষ্টি শুরু হতেই জলমগ্ন বারুইপুর কোভিড হাসপাতাল - The News Lion

বৃষ্টি শুরু হতেই জলমগ্ন বারুইপুর কোভিড হাসপাতাল

 


দি নিউজ লায়ন;    বৃষ্টি শুরু হতেই জলমগ্ন বারুইপুর কোভিড হাসপাতাল। এর জেরে ক্ষোভ বাড়ছে বাসিন্দাদের। যদিও পুরসভার পুরপ্রশাসকদের দাবি পাম্প বসিয়ে জল নামানোর কাজ জোরদার গতিতে চলছে,অনেক জায়গায় জল নেমে গিয়েছে। 


এদিকে,বারুইপুর মহকুমার কোভিড হাসপাতালেও জল ঢোকায় চরম সমস্যা পড়েছে হাসপাতালে আসা রোগীর পরিবার পরিজন থেকে শুরু করে হাসপাতালের লোকজন। এই বিষয়ে হাসপাতালের সুপার ডঃ ঈশ্বর চট্টোপাধ্যায় কিছু বলতে চাননি। বারুইপুর কোভিড হাসপাতালে ঢোকার মুখে জল জমে যাওয়ায় হাসপাতালে ঢুকতে সমস্যায় পড়তে হচ্ছে। অ্যাম্বুলেন্সও জমা জলের জন্য ঢুকতে পারছে না।


           

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.