দুর্গাপুর ইস্পাত কারখানায় বিক্ষোভ - The News Lion

দুর্গাপুর ইস্পাত কারখানায় বিক্ষোভ


দি নিউজ লায়ন;    ভিন রাজ্যে আর এম ডির হেডকোয়ার্টার কে তুলে নিয়ে যাওয়া এবং ওয়েজ বোর্ড নিয়ে টালবাহানার কারণে"" দুর্গাপুর ইস্পাত কারখানার গেটের সামনে বিক্ষোভ তৃণমূলের শ্রমিক সংগঠনের। বিধানসভায় বাংলায় বিজেপির খারাপ ফলাফলের পর এই রাজ্যের রাষ্ট্রায়ত্ত কারখানা গুলোকে বন্ধ করে দেওয়ার চক্রান্ত করছে মোদি সরকার বলে দাবি তৃণমূল কংগ্রেস শ্রমিক সংগঠনের। 


তাই আজ কারখানার গেটের সামনে বিক্ষোভ তৃণমূলের শ্রমিক সংগঠনের নেতা জয়ন্ত রক্ষিত এর বক্তব্য। তিনি আরও বলেন, কোনো ভাবেই কলকাতা থেকে র ম্যাটেরিয়াল বিভাগকে অন্যত্র সরিয়ে নিয়ে যেতে দেওয়া হবে না।মমতা বন্দোপধ্যায়ের নির্দেশে কেন্দ্রীয় সরকারের এই বিমাতৃসুলভ আচরণের প্রতিবাদে রাজ্যজুড়ে শুধু নয় দিল্লীতেও আন্দোলনের ঢেউ আছড়ে পড়বে বলে হুশিয়ারি দেয় দুর্গাপুরের আই এন টি টি ইউ সি নেতারা।। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.