আজ আমরা দেখে নেব বাড়িতে সহজে ইলিশ পোলাও রান্নার পদ্ধতি - The News Lion

আজ আমরা দেখে নেব বাড়িতে সহজে ইলিশ পোলাও রান্নার পদ্ধতি

 


দি নিউজ লায়নঃ  

উপকরণ  

৮ টুকরো ইলিশ মাছ  

আধ কাপ সয়াবিন তেল  

এক বাটি পেঁয়াজকুচি 

দুই চা চামচ পেঁয়াজ বাটা  

আধা চা চামচ লঙ্কার গুঁড়ো  

আধ চা চামচ আদা বাটা  

পরিমাণমতো লবণ 

পরিমাণমতো জল 

চার-পাঁচটি কাঁচালঙ্কা (লম্বা করে কাটা)  

আধ কেজি পোলাও চাল  

দুই চা চামচ ঘি  

 দুই চা চামচ চিনি  


প্রণালি  

প্রথমে কড়াইয়ে তেল দিয়ে তাতে একে একে পেঁয়াজকুচি, আদা বাটা, লঙ্কার গুঁড়ো, পেঁয়াজ বাটা, লবণ এবং জল দিয়ে ভালো করে কষিয়ে নিন। মসলার মধ্যে মাছের টুকরো দিয়ে পাঁচ মিনিট ঢেকে রাখুন। পাঁচ মিনিট পর মাছের টুকরোগুলো উল্টে দিন এবং কাঁচা্লঙ্কা দিয়ে আরও কিছুক্ষণ ঢেকে রান্না করুন। এরপর আরেকটি কড়াইয়ে তেল দিয়ে ঘি দিয়ে তাতে চালগুলো দিয়ে একটু নেড়ে নিন। 


এবার এতে পরিমাণমতো পানি ও লবণ দিয়ে সেদ্ধ করার জন্য ১৮ মিনিট ঢেকে রাখুন।  সেদ্ধ হয়ে গেলে পাত্রের অর্ধেক চাল অন্য একটি পাত্রে তুলে নিন। এবার পাত্রের বাকি চালের মধ্যে মাছের টুকরোগুলো বিছিয়ে দিন। আলাদা করে তুলে রাখা চালগুলো মাছের ওপর দিয়ে দিন। এভাবে দুটি লেয়ার করে সাজিয়ে দিন। সবশেষে কাঁচালঙ্কা দিয়ে আরও কিছুক্ষণ দমে রেখে নামিয়ে সাজিয়ে পরিবেশন করুন দারুণ স্বাদের ইলিশ পোলাও।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.