ফের বাড়ি ফিরল ঘর ছাড়া ৮০ টি বিজেপি পরিবার - The News Lion

ফের বাড়ি ফিরল ঘর ছাড়া ৮০ টি বিজেপি পরিবার

 


দি নিউজ লায়ন;   বিধানসভা নির্বাচনের পর তারা দীর্ঘদিন ঘরছাড়া থাকলেও দলীয় নেতৃত্ত তাদের পাশে দাঁড়ায়নি। রবিবার এই অভিযোগে বিজেপি কর্মীরা বিজেপির হাওড়া গ্রামীণ জেলা কার্যালয়ে ভাঙচুর চালিয়েছিল। আর তার ২৪ ঘন্টা কাটতে না কাটতেই আমতার বিধায়ক সুকান্ত পালের উদ্যেগে কাশমূলী গ্রাম পঞ্চায়েতের বিজেপির ঘর ছাড়া ৮০টি পরিবার বাড়ি ফিরল। সোমবার বিধায়ক সুকান্ত পাল নিজে উপস্থিত থেকে বিজেপি পরিবারের সদস্যদের বাড়িতে প্রবেশ করান।


 বিধায়ক বলেন বিধানসভা নির্বাচনের আগে এই সমস্ত বিজেপি কর্মী এলাকায় মানুষকে হুমকি দিয়েছিল। পরবর্তী সময় আতঙ্কে এরা গ্রাম থেকে চলে গিয়েছিল। যদিও পরে নিজেদের ভুল বুঝতে পেরে বাড়ি ফেরার জন্য আমার সাথে নিয়মিত যোগাযোগ করছিল। আমি ওদের কথা দিয়েছিলাম বাড়ি ফেরাবো। আজ সেই কথা রাখলাম। বিধায়ক সুকান্ত পাল জানান রাজনীতিতে হিংসা হানাহানি থাকা উচিত নয় উন্নয়নে নিরিখে রাজনীতি হওয়া উচিত।


অন্যদিকে ঘরে ফেরা বিজেপি কর্মীদের মতে দলীয় নেতৃত্বের ফাঁদে পা দিয়ে তারা এলাকার মানুষকে ভুল বুঝিয়ে ছিলেন এবং ভয় দেখিয়ে ছিলেন। পরে নিজেরাই গ্রাম ছাড়া হয়ে গিয়েছিলেন। যদিও এখন নিজেদের ভুল বুঝতে পেরেছি এবং বিধায়ককের কাছে ঘরে ফেরার আবেদন করেছিলাম। আজ বিধায়কের উদ্যেগে ঘরে ফিরলাম।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.