গড়বেতায় ৩০০ বিজেপি কর্মীর তৃণমূলে যোগ
দি নিউজ লায়ন; মঙ্গলবার পশ্চিম মেদিনীপুর জেলার শালবনি বিধানসভা কেন্দ্রের অধীন গড়বেতা তিন নম্বর ব্লকের রসকুন্ডু এক নং অঞ্চলে বিজেপির প্রাক্তন মন্ডল সভাপতি দেবুঘটক এবং এলাকার বিজেপি দলের শ্রমিক সংগঠনের নেতা নিমাই বারিক সহ প্রায় ৩০০ জন বি জে পি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসের গড়বেতা তিন ব্লকের ব্লক সভাপতি রাজীব ঘোষের হাত ধরে তৃণমূল কংগ্রেস এ যোগ দান করেন।রাজীব ঘোষ সহ উপস্থিত ছিলেন গড়বেতা তিন পঞ্চায়েত সমিতির সভাপতি নিমাই রতন ব্যানার্জী তৃণমূল কংগ্রেসের নেতা রাম দয়াল পাণ্ডে,বিশ্বজিত সরকার,জ্ঞানানজন মন্ডল সহ তৃণমূল কংগ্রেসের সমস্ত রসকুন্ডু অঞ্চলের নেতৃত্বগণ।
বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দেওয়া সকলের হাতে তৃণমূল কংগ্রেসের পতাকা তুলে দেওয়ার পর তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি রাজীব ঘোষ বলেন আগামী দিনে এই এলাকায় বিজেপি দলের কোনো অস্তিত্বই থাকবে না। বিজেপির ঝান্ডা ধরার কেউ থাকবে না বলেও তিনি বলেন ।তিনি বলেন মানুষ শান্তি ও উন্নয়ন চায় ।তাই মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বাংলায় শান্তি প্রতিষ্ঠা হয়েছে, উন্নয়নের কাজ অব্যাহত রয়েছে ।তাই বিধানসভা নির্বাচনে বিজেপি কে মানুষ প্রত্যাখ্যান করেছে ।
তৃতীয়বারের জন্য মমতা বন্দ্যোপাধ্যায় কে ক্ষমতায় এনেছে বাংলার জনগণ। তাই এই এলাকার বিজেপির নেতা ও কর্মীরা দলে দলে বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করছেন ।তৃণমূলে যোগ দেওয়ার পর ওই এলাকার বিজেপির প্রাক্তন মন্ডল সভাপতি দেবু ঘটক বলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে অনুপ্রাণিত হয়ে এই এলাকার মানুষের স্বার্থে কাজ করার জন্য আমরা স্বেচ্ছায় বিজেপি দল ছেড়ে তৃণমূল কংগ্রেসে যোগদান করেছি।

Post a Comment