তপসিয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে রোগী কল্যাণ সমিতির বৈঠকে যোগদান করলেন খগেন্দ্র নাথ মাহাতো
দি নিউজ লায়ন; মঙ্গলবার ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর দুই ব্লকের তপসিয়া প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে রোগী কল্যাণ সমিতির বৈঠকে যোগদান করেন গোপীবল্লভপুর এর বিধায়ক ডাক্তার খগেন্দ্র নাথ মাহাতো। ওই বৈঠকে হাসপাতালের চিকিৎসা পরিষেবা নিয়ে বিস্তারিত ভাবে আলোচনা হয়। প্রতিটি মানুষের যাতে ভালোভাবে চিকিৎসা করা হয় তার উপর জোর দেওয়া হয় ।
তিনি বলেন গর্ভবতী মায়েদের যেন কোনোভাবেই চিকিৎসার ত্রুটি না হয় সেদিকেও নজর রাখতে হবে। সেইসঙ্গে হাসপাতালের পরিবেশকে সুন্দর রাখতে হবে । তিনি হাসপাতালের আধিকারিক ও ডাক্তারদের সাথে বিস্তারিত ভাবে কথা বলেন ।এরপর তিনি গোটা হাসপাতাল ঘুরে ঘুরে দেখেন ।
বিভিন্ন ওয়ার্ডে গিয়ে চিকিৎসাধীন রোগীদের সাথে কথা বলেন এবং তাদের কাছ থেকে জানেন চিকিৎসা পরিষেবা তারা কিভাবে পাচ্ছেন। বিধায়ক কে কাছে পেয়ে হাসপাতালে চিকিৎসাধীন রুগীরা বিভিন্ন বিষয় বিধায়কের নজরে আনেন। তিনি হাসপাতালে চিকিৎসাধীন রুগীও তাদের আত্মীয়-স্বজনদের আনা দাবিগুলি খতিয়ে দেখার আশ্বাস দেন। সেই সঙ্গে তাদের দাবিগুলি বাস্তবায়ন করা হবে বলে তিনি জানান।

Post a Comment