বাড়ির দেয়াল চাপা পড়ে মৃত ১ - The News Lion

বাড়ির দেয়াল চাপা পড়ে মৃত ১

 


দি নিউজ লায়ন;    দক্ষিণ ২৪ পরগনা জেলা জুড়ে অবিরাম বৃষ্টির জেরে নদীগুলির বিপদসীমার উপর দিয়ে বইছে।রাজ্যে জারি করা হয়েছে হলুদ সতর্কবার্তা। উপকূলবর্তী এলাকা মানুষজনকে ইতিমধ্যে প্রশাসনের তরফ থেকে ত্রান শিবিরে সরানোর হচ্ছে। টানা বৃষ্টির জেরে নামখানার দ্বারিকনগর মাটির দেয়াল চাপা পড়ে মৃত্যু হল এক মহিলার। 


মৃত মহিলার নাম কবিতা মন্ডল(৫৫) নামখানার দ্বারিকনগর এর বাসিন্দা।শুক্রবার  দুপুরে বাড়িতে গৃহস্থের কাজ করছিল কবিতা ।সেই সময় হঠাৎ করে বাড়ির দেয়াল হুড়মুড়িয়ে পরে কবিতার গায়ের উপরে পড়ে যায়। চিৎকার শুনে ঘটনাস্থলে ছুটে আসেন কবিতার ছেলে ওর স্বামী।


 ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় দ্বারিকনগর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে। পরিবারের দাবি, ঘূর্ণিঝড় ইয়াসের ফলে নদীর নোনা জল ঢুকে প্লাবিত হয় গোটা এলাকা। ইয়াসের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে মাটির বাড়ি গুলি। টানা বৃষ্টির জেরে মাটির বাড়ি দেওয়াল খুবই দুর্বল হয়ে পড়ে সেই সময় বাড়িতে কাজ করছিল কবিতা হঠাৎ করে মাটির বাড়ির দেয়াল তার গায়ের ওপর চাপা পড়ে যায়।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.