ট্রেন থেকে সোনার গয়না উদ্ধারের ঘটনায় ধৃতের জামিন মঞ্জুর করল আদালত - The News Lion

ট্রেন থেকে সোনার গয়না উদ্ধারের ঘটনায় ধৃতের জামিন মঞ্জুর করল আদালত

 


দি নিউজ লায়ন;  ট্রেন থেকে সোনার গয়না উদ্ধারের ঘটনায় ধৃতের জামিন মঞ্জুর করল আদালত। শুক্রবার ধৃত নীরোজ কুমারকে ফের বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। ধৃতের আইনজীবী বলেন, অন্যায়ভাবে এই গ্রেপ্তার। দোকান থেকে গয়না কিনে যাচ্ছিলেন নীরোজ। গয়না কেনার নথিপত্রও ধৃতের আইনজীবী আদালতে পেশ করেন।


কেসের তদন্তকারী অফিসার আদালতে বলেন, তিনি দোকান মালিকের সঙ্গে কথা বলেছেন। নীরোজ তাঁর দোকান থেকে গয়না কিনেছেন। সওয়াল শুনে ১০ দিনে ১ বার তদন্তকারী অফিসারের কাছে হাজিরার শের্ত ধৃতের জামিন মঞ্জুর করেন সিজেএম।


উল্লেখ্য, গত ১২ জুন রাতে নেতাজি স্পেশাল এক্সপ্রেস ট্রেনের সংরক্ষিত কামরা থেকে বিহারের আড়া টাউন থানার রামগাদিয়া কলোনির বাসিন্দা নীরোজকে গ্রেপ্তার করে জিআরপি। তাঁর কাছ থেকে ৪৭৪.৯৪০ গ্রাম ওজনের সোনার গয়না উদ্ধার হয়। সেই সময় গয়নার কোনও নথিপত্র তিনি দেখাতে না পারায় জিআরপি স্বতঃপ্রণোদিত মামলা রুজু করে তাঁকে গ্রেপ্তার করে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.