সিপিএমের পার্টি অফিস ফিরিয়ে দিল তৃণমূল - The News Lion

সিপিএমের পার্টি অফিস ফিরিয়ে দিল তৃণমূল

 


দি নিউজ লায়ন;   লাল মিষ্টি লাল ফুলের মাধ্যমে শুভেচ্ছা জানিয়ে সিপিএমের পার্টি অফিস ফিরিয়ে দিল তৃণমূল। পার্টি অফিস ফিরে পেয়ে সিপিএম নেতাদের মুখে মমতার প্রশংসা। বসিরহাটে মহাকুমার বসিরহাট এক নম্বর ব্লকের পিফা গ্রাম পঞ্চায়েত পিফা এলাকায় দীর্ঘদিন ধরে দেখে আসছি দলীয় কার্যালয় দখলকে কেন্দ্র করে রাজ্যের বিভিন্ন জায়গায় বিক্ষিপ্ত ঘটনায় ছড়িয়েছে শাসক দল সহ বিরোধী দলগুলি মধ্যে, কিন্তু এক অন্যরকম ছবি দেখা গেল বসিরহাট মহাকুমার বসিরহাট এক নম্বর ব্লকের পিফা গ্রাম পঞ্চায়েতের সিপিএমের কৃষক সভার একটি কার্যালয়, যেখানে বামফ্রন্ট ১৯৮৫,সালএ এই পার্টি অফিস উদ্বোধন হয় ।


এই অফিসে দলীয় কার্যকলাপ একুশের নির্বাচনের পর এই সিপিএমের পার্টি অফিস দখল করে নিয়েছিল তৃণমূল কর্মী সমর্থকরা,এই ব‍্যাপারে কিছুই জানতেন না বিধায়ক সপ্তসী ব্যানার্জি।  সিপিএম নেতৃত্বেরা বারবার প্রশাসনকে বলার পরে ব্যাপারটা নজর দেয় বসিরহাট থানার আইসি সুরেন্দ্র সিং। বসিরহাট এক নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি শাহানুর মন্ডল বসিরহাট দক্ষিণ বিধায়ক সপ্তসী ব্যানার্জি নেতৃত্বে বসিরহাট থানার ভারপ্রাপ্ত পুলিশ আধিকারিক সুরিন্দর সিং সহ পুলিশ আধিকারিকদের সামনে রেখে সিপিএমের পার্টি অফিস নিজে হাতে খুলে দেয় বসিরহাট এক নম্বর ব্লক সভাপতি শাহানুর মন্ডল, বিধায়ক সপ্তর্সী ব্যানার্জি। 


সোমবার বিকেল বেলা উত্তর 24 পরগনা সিপিএম জেলা কমিটির সদস্য রাজু আহমেদ, সুধাংশু শীল, শহিদুল ইসলাম ,সঙ্গে নিয়ে পার্টি অফিসের মূল গেটের তালা খুলে দেন পাশাপাশি লাল মিষ্টি ও লাল ফুলের শুভেচ্ছার মধ্য দিয়ে আজ এই দিনটা শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে অনুষ্ঠান হয়। আগামী দিনে তৃণমূলের উন্নয়ন গঠনমূলক কাজে সর্বাধিক ভাবে পাশে থাকবেন বলে সিপিএম নেতা জানিয়েছেন, যেভাবে বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু প্রশাসনিক প্রধান মমতার প্রশংসা করেছেন তাতে তারাও এই প্রসঙ্গে সমর্থন করেছেন। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.