বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় দিনে-দুপুরে অপহরণ নবম শ্রেণীর কিশোরী
দি নিউজ লায়ন; নিছক বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায়, নবম শ্রেণীর কিশোরীকে দিনে-দুপুরে আত্মীয়ের বাড়ির অনুষ্ঠানে যোগ দিতে যাওয়া কালীন অপহৃত করে একদল দুষ্কৃতী। পরবর্তীতে মোবাইল ফোন ট্র্যাক করে ঐ অপহৃত কিশোরী কে উদ্ধার শনিবার তার মায়ের হাতে তুলে দিতে সক্ষম হল পুলিশ। এদিন নিজের সন্তান কে খুঁজে পেয়ে স্বস্তি লাভ করেন মুর্শিদাবাদের লালবাগ মহাকুমার অন্তর্গত বাঁধ পুল এলাকার বাসিন্দা ঐ অপহৃতের বিধবা মা ।
এই ব্যাপারে থানার অফিসার ইনচার্জ দীপক হালদার বলেন , “ এক অভিযোগের ভত্তিতে পুলিশ তল্লাশি চালিয়ে ওই কিশোরী কে উদ্ধার করে ।তবে নাবালিকা হওয়ায় তাকে লালবাগ আদালতে পাঠানো হবে । অপরাধীদের খোঁজাখুঁজি শুরু হয়েছে"। স্থানীয় সুত্রে জানা গিয়েছে , মুর্শিদাবাদের রামবাগ পুরাতন বাঁধ পুলের বাসিন্দা শারবানু বেওয়া তার কন্যা কে নিয়ে একাই বাস করেন । এদিকে স্থানীয় ভগবানগোলা বালিকা বিদ্যালয়ের নবম শ্রেনীর ছাত্রী কে সরাসরি বিয়ের প্রস্তাব দেয় থানার মহিসাস্থলী গ্রাম পঞ্চায়েতের কালু খালি ডাকবাংলোর বাসিন্দা রাহুল শেখ ওরফে রুবেল ।
কিন্তু মেয়ের বিয়ের বয়স না হওয়ায় রুবেলের ওই প্রস্তাব প্রত্যাক্ষান করে দেয় কিশোরীর মা ।এই ঘটনার পর সপ্তাহ খানেক আগে শারবানু এক অনুষ্ঠান উপলক্ষে তার কন্যাকে সঙ্গে করে প্রতিবেশির বাড়িতে যান ,ওই সময় রুবেল তার বেশ কয়েক জন বন্ধু কে নিয়ে গিয়ে ওই কিশোরীকে জোর করে তুলে নিয়ে চলে যায় । ঘটনার পর শারবানু বিস্তারির জানিয়ে রুবেল ও তার অন্য ৫ বন্ধুদের নামে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন ।
ওই অভিযোগের ভিত্তিতে পুলিশ তল্লাশি চালিয়ে কিশোরী কে এদিন উদ্ধার করেপু।অপহৃতার মা সারবানু বলেন , “ ভেবেছিলাম মেয়ে কে আর বুঝি খুঁজে পাব না ।কিন্তু পুলিশ মেয়ে কে উদ্ধার করেছে জানতে পেরে শান্তি পেলাম ।” তবে এই অপরাধের সঙ্গে যারা যুক্ত পুলিশ তাদের গ্রেপ্তার করে উপযুক্ত সাজার ব্যাবস্থা করুক ,যাতে এই রকম কাজ করতে আর সাহস না পায় ।অন্যরাও এর থেকে শিক্ষা লাভ করবে বলে মন্তব্য করেছেন অপহৃতার মা ।

Post a Comment