হাওড়ায় 'হাত বাড়ালেই মিউটেশন'
দি নিউজ লায়ন; হাওড়া পুরনিগম ও 'ক্রেডাই হাওড়া-হুগলি'-র যৌথ উদ্যোগে 'হাত বাড়ালেই মিউটেশন' শিবির অনুষ্ঠিত হলো মার্লিন ওয়াটারফ্রন্ট স্বর্ণময়ী রোডে। শনিবার সকালে এই শিবিরের আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্যের সমবায় মন্ত্রী তথা পুর প্রশাসকমণ্ডলীর চেয়ারম্যান অরূপ রায়।
উপস্থিত ছিলেন পুর কমিশনার ধবল জৈন সহ পুর আধিকারিকরা।পুরবাসীদের সুবিধার্থে এবার এই ধরনের শিবির করে মিউটেশন-এর কাজকর্ম করবে হাওড়া পুরনিগম। রাজ্যের পুরসভাগুলি (urban local body) এর মধ্যে হাওড়া পুরনিগমই প্রথম এই ধরনের উদ্যোগ গ্রহণ করল।

Post a Comment