নিখিল-নুসরাতের সংসার ভাঙার কারণ
দি নিউজ লায়ন; বিয়ের এক বছর না পেরুতেই স্বামীর সঙ্গে সমস্যা শুরু হয় নুসরাতের। এবিষয় নিখিল জৈনর কাছের এক বন্ধু জানান, নুসরাত তার কিছু বন্ধুদের নিয়ে গোয়ায় বেড়াতে গিয়েছিলেন। নিখিল নিজেই ফ্লাইটের টিকিট ও রিসোর্ট বুক করে দেন। ওই রিসোর্টের মালিক নিখিলেরই এক বন্ধু। তার মাধ্যমেই নিখিল জানতে পারেন, রিসোর্টে যশের সঙ্গেই ছিলেন নুসরাত। সেই থেকেই তাদের সমস্যার সূত্রপাত। নিখিলের আরেক ঘনিষ্ঠজন জানান, যশ ও নুসরাতকে একসঙ্গে দেখেও ফেলেছিলেন নিখিল।
সূত্রের খবর, নুসরাত এখন যে গাড়ি ব্যবহার করেন তাও নিখিলের দেয়া। এমনকি যে ফ্ল্যাটে নুসরাত থাকেন তার মধ্যে ৬০ লাক্ষ টাকা নিখিলের। শুধু তাই নয় নুসরাতের বোনের পড়াশোনার দায়িত্বও নিয়েছিলেন নিখিল। নিখিলের এক ঘনিষ্ট বন্ধু জানান, নুসরাতের রাজনৈতিক ক্যারিয়ারেও নিখিলের অনেক অবদান রয়েছে। এমনকি আলাদা থাকার সময়ও নুসরাত নিখিলকে জানান, তিনি ফিরে আসবেন। একটু সময় চান। ধীরে ধীরে চারদিকে নুসরাত-যশের সম্পর্কের খবর ছড়িয়ে পড়ায় নিখিল তা মেনে নিতে পারেননি।

Post a Comment