সীতা’র ভূমিকায় অভিনয়ের জন্য কত টাকা পারিশ্রমিক চাইলেন কারিনা
দি নিউজ লায়ন; রাম-সীতার গল্প নিয়ে পর্দায় আসতে চলেছে বলিউড পরিচালক অলৌকিক দেশাই। সূত্রের খবর, পরিচালক অলৌকিক দেশাই-এর রামায়ণে অভিনয়ের জন্য পারিশ্রমিক হিসেবে ১২ কোটি টাকা চেয়েছেন কারিনা। যদি পরিচালক এই পারিশ্রমিক দিতে রাজি হন, তাহলে এটাই কারিনার এখন পর্যন্ত সবচেয়ে বেশি পারিশ্রমিক হবে।
জানা গেছে, এই গল্পের ‘সীতা’র ভূমিকায় অভিনয়ের প্রস্তাব পেয়েছেন বলিউডের সুপারস্টার কারিনা কাপুর খান। সূত্রের মাধ্যমে জানা গেছে, সাধারণত কারিনা প্রতি ছবির জন্য ৬-৮ কোটি টাকা নিয়ে থাকেন। এবার কারিনা এতটা বেশি টাকা চাওয়ায় কিছুটা হলেও ভাবাচ্ছে প্রযোজককে।
বলিউডে সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া অভিনেত্রীদের মধ্যে রয়েছেন দীপিকা পাড়ুকোন। বর্তমানে তার পারিশ্রমিক ১৩ কোটি টাকা। শোনা যাচ্ছে সীতা হিসেবে দীপিকার নামও তালিকায় রয়েছে। তবে এখনো এ বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

Post a Comment