আদিবাসী লোধাশবর পরিবারের সদস্যদের দেওয়া হলো করোনার ভ্যাকসিন
দি নিউজ লায়ন; ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম ব্লকের কলমা পুকুরিয়া, কোপতি ভোল, আউসপাল ,নরসিংহ পুর, কুকড়াখুপি গ্রামের আদিবাসী লোধা শবর সম্প্রদায়ের মানুষদের সোমবার কলমা পুকুরিয়া ভোলানাথ এসসি হাই স্কুল প্রাঙ্গনে শিবির করে করোনার ভ্যাকসিন দেওয়া হয়। তৃণমূল কংগ্রেসের ঝাড়্গ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক সুমন সাহুর উদ্যোগে কয়েকদিন আগে ওই গ্রাম গুলির বাসিন্দাদের ভ্যাকসিন নেওয়ার জন্য নাম নথিভুক্ত করা হয় নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালে।
সোমবার তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক সুমন সাহুর উদ্যোগে এবং নয়াগ্রাম সুপার স্পেশালিটি হাসপাতালের সহযোগিতায় কলমা পুকুরিয়া গ্রামে গিয়ে আদিবাসী লোধা শবর পরিবারগুলির সদস্যদের করোনার ভ্যাকসিন দেওয়া হয় । তৃণমূল কংগ্রেসের ঝাড়গ্রাম জেলা কমিটির সাধারণ সম্পাদক সুমন সাহু বলেন আদিবাসীও লোধা শবর পরিবারগুলির সদস্যদের খড়িকামাথানী গিয়ে হাসপাতালে ভ্যাকসিন নেওয়া সম্ভব নয়।
তাই তাদের ভ্যাকসিন দেওয়ার জন্য প্রথমেই নাম নথিভুক্ত করা হয়েছিল। সোমবার তাদের প্রত্যেককেই করোনার ভ্যাকসিন দেওয়া হয় ।যার ফলে ওই পরিবারগুলির বাসিন্দারা সুমন সাহুর উদ্যোগে খুশি। ওই এলাকার সাধারণ মানুষ জন ও খুশি।তিনি বলেন এভাবেই হাসপাতালের সহযোগিতায় গ্রামে গ্রামে গিয়ে আদিবাসী ও লোধা শবর পরিবারের সদস্যদের করোনার ভ্যাকসিন দেওয়ার কাজ করা হবে।

Post a Comment