ভয়াবহ আগুনে পুড়ে ছাই কারখানার একটি ইউনিট
দি নিউজ লায়ন; রবিবার দুর্গাপুরের গ্রাফাইট ইন্ডিয়া লিমিটেড কারখানার উৎপাদন বিভাগের একটি ডিপার্টমেন্টের একটি বিভাগে রাত ১০ টা নাগাদ ভয়াভহ আগুন লাগে।এই বিভাগে উৎপাদনের প্রয়োজনে তরল পিচের ব্যাবহার কারা হয়। সেই তরল পিচের লাইনে আগুন লেগে আগুন পুরো ডিপার্টমেন্টে ছড়িয়ে পড়ে।
আগুন লাগে দেখেই গ্রাফাইটে কর্মীবৃন্দ একসাথে ঝাঁপিয়ে পড়েন আগুন নেভাতে,সাথে সাথে দমকলকেও জানানো হয়। দমকল আসতে একটু দেরি করে। পরে দমকলের একটি ইঞ্জিন এসে কর্বনডাই অক্সাইড,ফোম ও জলের সাহায্যে আগুন নিয়ণ্ত্রণে আনে।
তবে আগুনে যেভাবে ওই সেকশনের ক্ষতি হয়েছে তাতে কয়েক মাস ওই বিভাগে উৎপাদন বন্ধরাখতে হবে বলে মনে করছে কারখানা কর্তৃপক্ষ।

Post a Comment