শিবপুরে বহুতলে আগুন - The News Lion

শিবপুরে বহুতলে আগুন

 


দি নিউজ লায়ন;  শিবপুরে বহুতলে আগুন। সোমবার সকালে এলাকার একটি বহুতলের চারটি রুমে আগুন লাগে। খবর পেয়ে ঘটনাস্থলে এসে পৌঁছায় দমকলের দু'টি ইঞ্জিন। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এই ঘটনায় কেউ হতাহত হননি। দমকল সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি ঘটে শিবপুর ফজির বাজারের ১৫, নম্বর জেলিয়াপাড়া ফাস্ট বাই লেনের তিনতলার একটি বাড়িতে।


 এদিন বেলা সওয়া ১১টা নাগাদ ওই বাড়ির একতলায় একটি ঘরে হঠাৎ আগুন লাগে। এই আগুন ছড়িয়ে পড়ে পার্শ্ববর্তী আরও তিনটি ঘরে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় দমকলের দুটি ইঞ্জিন। প্রায় দু'ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। প্রাথমিক তদন্তে অনুমান শর্ট সার্কিটের কারণেই এই অগ্নিকাণ্ড। তবে অগ্নিকাণ্ডের মূল কারণ জানার চেষ্টা হচ্ছে। 


স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  এলাকাটি ঘিঞ্জি হাওয়ায় অগ্নিকাণ্ডে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় মানুষজনের মধ্যে। এই আবাসনের  চারটি ঘরে আগুন লাগে। ঘরের বাসিন্দারা সময়মতো বেরিয়ে আসায় এবং দমকল কর্মীদের  তৎপরতায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান সকলে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.