১০ লক্ষ টাকার জাল নোট উদ্ধার
দি নিউজ লায়ন; ১০ লক্ষ টাকার জাল নোট উদ্ধার। ঘটনাটি বৈষ্ণবনগর থানার ভারত-বাংলাদেশ সীমান্তের শোভাপুর এলাকার। যদিও এই ঘটনায় পরিস্থিতি বেগতিক দেখে ওই সীমান্ত এলাকা থেকে পালিয়ে যায় চোরাকারবারি দল। বিএসএফ প্লাস্টিকের প্যাকেট বন্দি জালনোটগুলি উদ্ধার করেছে।
উদ্ধার হওয়া জালনোটগুলি ৫০০ এবং ২০০০ টাকার বলে জানিয়েছে কর্তব্যরত বিএসএফের জাওয়ানেরা। বিএসএফ সূত্রে জানা গিয়েছে , ভারত-বাংলাদেশের শোভাপুর এলাকার বৃহস্পতিবার গভীর রাতে টহলদারী চালানোর সময় কয়েকজন চোরাকারবারীকে দেখতে পাই। যারা ওপার থেকে ১০ লক্ষ টাকার প্যাকেট বন্দি ভারতীয় জাল নোট গুলি এপারে ফেলে দিয়ে এলাকা থেকে পালিয়ে যায়।
এরপরই তৎপরতার সাথে কর্তব্যরত বিএসএফ জওয়ানরা ওই এলাকায় গিয়ে সেই জালনোটগুলি উদ্ধার করে। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, পাচারকারীরা খারাপ আবহাওয়া, অন্ধকারের সুযোগ নিয়ে জান্নাত পাচারের পরিকল্পনা নিয়েছিল কিন্তু বিএসএফ সেই পরিকল্পনা ভেস্তে দিয়েছে।

Post a Comment