মালদায় গ্রেপ্তার চীনা নাগরিকের গোপন তথ্য ফাঁস - The News Lion

মালদায় গ্রেপ্তার চীনা নাগরিকের গোপন তথ্য ফাঁস


দি নিউজ লায়ন;   মালদায় গ্রেপ্তার চীনা নাগরিকের গোপন তথ্য ফাঁস। প্রাথমিক তদন্তে বিএসএফ এবং পুলিশ জানতে পেরেছে  যে সে ওই দেশের একটি গোয়েন্দা সংস্থার কর্মী।  ওই চীনা নাগরিকের বিরুদ্ধে এর আগেও  হরিয়ানাতেও দেশীয় তথ্য ছানবিন করা এবং বেআইনিভাবে  ভিসা ছাড়া নেপাল হয়ে ভারতে প্রবেশ করার বিরুদ্ধে মামলা রয়েছে। এরপর আবার ওই চীনা নাগরিক মালদার কালিয়াচক থানার ভারত-বাংলাদেশ সীমান্তে মিলিক সুলতানপুর এলাকা থেকে গ্রেপ্তার করে বিএসএফ জওয়ানেরা।


 শুক্রবার বিকালে ওই চীনা নাগরিককে গোলাপগঞ্জ ফাড়ির মাধ্যমে কালিয়াচক থানার হাতে তুলে দিয়েছে বিএসএফ। এদিকে ওই চীনা নাগরিককে জিজ্ঞাসাবাদ করার জন্য কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা এএনআই (ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি) এবং এটিএস (এন্টি টেরোরিস্ট স্কোয়াডের) কর্তারা মালদায় আসছেন বলে বিশেষ সূত্রে জানা গেছে। শনিবার ধৃত ওই চীনা নাগরিককে আদালতে পেশ করা হবে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।


 তবে প্রাথমিক তদন্তের পর বিএসএফ এবং পুলিশৎকর্তারা জানতে পেরেছে চীনের গোয়েন্দা সংস্থা পিএলএ (পিপলস লিবারেশন আর্মির) কর্মরত চীনা নাগরিক হান জুনওয়ে (৩০)। বৃহস্পতিবার সকালে বাংলাদেশের ওপ্রান্ত থেকেই কালিয়াচক থানার মিলিক সুলতানপুর এলাকায় ঢুকে পরে ওই চীনা নাগরিক। এরপর তার কাছ থেকে উদ্ধার হয় বিভিন্ন সামগ্রী ও নথিপত্র। পুলিশ সূত্রে জানা গিয়েছে, বৃহস্পতিবার সকালে দক্ষিণবঙ্গ সীমান্তের অধীনে বর্ডার সিকিউরিটি ফোর্সের জাওয়ানেরা বর্ডার আউট পোস্টের মিলিক সুলতানপুরের দায়িত্বে থাকা এক চীনা নাগরিককে ইন্দো পার হওয়ার চেষ্টা করতে গিয়ে তাকে গ্রেপ্তার করে। 


ওই চীনা নাগরিক  যখন আন্তর্জাতিক সীমানা পেরিয়ে চুপচাপভাবে ভারতীয় সীমান্তে প্রবেশ করে তখন সীমান্তের ডিউটিতে থাকা জাওয়ানেরা তাকে চ্যালেঞ্জ জানায় এবং থামতে বলে।  চ্যালেঞ্জ হওয়ার পরে, চীনা নাগরিক পালিয়ে যাওয়ার চেষ্টা করলেও বিএসএফের জাওয়ানেরা তাকে ধাওয়া করেধরে ফেলে।  বৃহস্পতিবার সকালে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করার অভিযোগে ওই চীনা নাগরিক কে গ্রেপ্তার করার পর তাকে মহদীপুর বিএসএফ ক্যাম্পে জিজ্ঞাসাবাদের জন্য নিয়ে আসা হয়।  এরপর শুক্রবার ওই চীনা নাগরিককে পুলিশের হাতে তুলে দিয়েছে বিএসএফ কর্তারা। বিএসএফ এবং পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত ব্যক্তি চীনের হুওয়াইয়ের বাসিন্দা।


 ওই চীনা নাগরিক প্রতিমাসে ২ শে  ভিসায় বাংলাদেশের ঢাকা পৌঁছেছিলো। এবং সেখানে একটি চীনা বন্ধুর সাথে ছিলেন।  তারপরে ১০ জুন বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ জেলার আন্তর্জাতিক ভারত-বাংলাদেশ সীমান্ত সোনা মসজিদের কাছে আসে। এবং সেখানে একটি হোটেলে অবস্থান করেন। এরপর সেখান থেকে অবৈধভাবে ভারতে অনুপ্রবেশ করতে গিয়ে বিএসএফ জওয়ানদের হাতে ধরা পড়ে যায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অনুপ্রবেশকারী ওই চীনা নাগরিকের কাছ থেকে ১ টি ল্যাপটপ, ২টি আইফোন মোবাইল, ১টি বাংলাদেশি সিম, ১ টি ভারতীয় সিম, ২টি চাইনিজ সিম, ২টি পেন ড্রাইভ, ১ ব্যাটারি, ২ ছোট টর্চ,  ৫টি টাকা লেনদেনের মেশিন, ২টি এটিএম  মাস্টার কার্ড ,  বেশ কিছু আমেরিকার  ডলার ও বাংলাদেশি টাকা এবং ভারতীয় টাকা উদ্ধার হয়েছে।


 বিএসএফের দক্ষিণ বেঙ্গল ফ্রন্টিয়ার থেকে জারি করা একটি বিবৃতির মাধ্যমে জানা গিয়েছে,  হান জুনওয়ে  একজন  অপরাধী । তাই তাকে সঠিকভাবে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।  সমস্ত গোয়েন্দা সংস্থা এই কাজে একত্রে কাজ করছে।  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.