শিলিগুড়ির বিলাসবহুল হোটেলের জুয়ার আসর থেকে গ্রেপ্তার ৪ - The News Lion

শিলিগুড়ির বিলাসবহুল হোটেলের জুয়ার আসর থেকে গ্রেপ্তার ৪

  


দি নিউজ লায়ন;   শিলিগুড়ির বিলাসবহুল হোটেলের জুয়ার আসর থেকে গ্রেপ্তার ৪ । রবিবার শিলিগুড়ি সেবকরোডের একটি হোটেলে রাতে ওঠে জুয়ার আসর। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শিলিগুড়ি পুলিশের এসিপি পশ্চিম শুভেন্দ্র কুমার ও শিলিগুড়ি পুলিশের স্পেশাল অপারেশনাল গ্রুপ অভিযান চালায়। 


ওই হোটেলে খানা দেখতে দেখা যায় রীতিমতো কম্পিউটার মনিটর দিয়ে চলছে জুয়ার রমরমা আসর। ঘটনাস্থল থেকে শেখর আগারওয়াল সহ তার সহযোগী চার ব্যক্তিকে গ্রেপ্তার করে পুলিশ। উদ্ধার হয় জুয়ার কার্ড, আস্ত একটি রেজিস্টার লেখার খাতা,১০০টি পোকার কয়েন,ডিভিডি প্লেয়ার, কম্পিউটার মনিটর ও ও পেন ড্রাইভ। ধৃতদের সোমবার শিলিগুড়ি আদালতে তোলা হয়। ধৃতদের বিরুদ্ধে জুয়ার মামলা সহ বিপর্যয় মোকাবিলা আইনে মামলা দায়ের করা হয়েছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.