বিগত কয়েকদিনের তুলনায় কমেছে করোনার সংক্রান্ত
দি নিউজ লায়ন; আজ বিগত কয়েকদিনের তুলনায় করোনা র সংক্রান্ত কমেছে , একদিনে করোনায় আক্রান্ত ৪৬ হাজার ১৪৮ জন। গতকাল এই সংখ্যাটা ছিল ৫০ হাজার ৪০ জন। আজ পর্যন্ত দেশে মোট সংক্রমিতের সংখ্যা ৩ কোটি ২ লক্ষ ৭৯ হাজার ৩৩১ জন। গতকাল এই সংখ্যা ছিল ৩ কোটি ২ লক্ষ ৩৩ হাজার ১৮৩ জন।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে মৃত্যু হয়েছে ৯৭৯ জন। আগের দিন ১ হাজার ২৪৮ জনের মৃত্যুর খবর পাওয়া যায়। এই নিয়ে দেশে মোট মৃত ৩ লক্ষ ৯৬ হাজার ৭৩০ জন।
স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী, একদিনে ৫৮ হাজার ৫৭৮ জন সুস্থ হয়ে উঠেছেন। এনিয়ে দেশে মোট সুস্থ ২ কোটি ৯৩ লক্ষ ৯ হাজার ৬০৭ জন। সুস্থতার হার ৯৬.৮০ শতাংশ। গতকাল পর্যন্ত দেশে সুস্থতার হার ছিল ৯৬.৭৫ শতাংশ। গতকাল সক্রিয় আক্রান্তের সংখ্যা ছিল ৫ লক্ষ ৮৬ হাজার ৪০৩ জন।সক্রিয় আক্রান্তের সংখ্যা কমে ৫ লক্ষ ৭২ হাজার ৯৯৪।
এদিকে গোটা দেশজুড়ে টিকাকরণের পদ্ধতি চলছে জোর কদমে । প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি রিভিউ মিটিং এর পর একথা তার অফিস থেকে জানানো হয়েছে।এদিকে অগাস্ট মাসেই ভারতে আসতে চলেছে ১২ বছর ঊর্ধ্বদের জন্য ভ্যাকসিন। এমনই আশার কথাই শুনিয়েছেন ন্যাশনাল টেকনিক্যাল অ্যাডভাইজরি গ্রুপ অন ইমিউনাইজেশনের চেয়ারম্যান ডা:এন কে অরোরা।

Post a Comment