সরাসরি অভিযোগ শুনবে মানবাধিকার কমিশন
দি নিউজ লায়ন; যে কোন সাধারন মানুষ তার সমস্যার কথা সরাসরি জানাতে পারে জাতীয় মানবাধিকার কমিশনের আধিকারিকদের। রাজ্যের যে কেউ রাজনৈতিক ভাবে হিংসার শিকার হলে বা মানবাধিকার হরন হলে তারা আজ সোমবার সরাসরি অভিযোগ জানাতে পারেন জাতীয় মানবাধিকার কমিশনের কলকাতার অফিসে ।
দুটি ফোন নাম্বার ও ই-মেল মারফৎ জানানো যাবে অভিযোগ। এই ঘোষনা করেছে জনসাধারনের স্বার্থে। জুন মাসের ১৮ তারিখ মহামান্য কলকাতা হাইকোর্টের আদেশে জাতীয় মানবাধিকার কসিশনের প্রতিনিধিদের কাছে যে কেউ তাদের অভিযোগ জানাতে পারেন। ফোন নাম্বার ৮৮২৬৭০৫৯০৬, ৮৭৯৯৭১২২৫৯, ই- মেল nhrcwrit142@gmail.com
ভোট পরবর্তী কালে রাজ্যে রাজনৈতিক হিংসা বেড়েছে বলে স্বয়ং রাজ্যপাল থেকে বিরোধী শিবির অভিযোগ করেছে বারবার। তার প্রেক্ষিতে মহামান্য উচ্চ আদালত এই বিষয়ে মানবাধিকার কমিশনকে নির্দেশ দেন বিষয়টি নিয়ে।

Post a Comment