ক্যান্সারে আক্রান্ত যুবকের পাশে টিম অভিষেক
দি নিউজ লায়ন; চন্দ্রকোনা রোড লাগুয়া সাতবাঁকুড়া গ্রামের এক অসচ্ছল পরিবারের সন্তান পাপান ভূঁইয়া। ইংরেজিতে মাস্টার ডিগ্রী পাস করে কোনোক্রমে টিউশন করে পিতৃহারা এই যুবক বিধবা মাকে নিয়ে সংসার চালান।খেলাধুলার সাথে সে যুক্ত ছিল। গত কয়েকদিন আগে তার ব্লাড ক্যান্সার রোগ ধরা পড়ে।
অসহায় এই যুবক নিজেই গড়বেতা ৩ ব্লক তৃণমূল যুব কংগ্রেস এর সভাপতি তথা টিম অভিষেকএর নেতৃত্ব সাগর মন্ডল এর সাথে নির্দিষ্ট হেল্পলাইন এ ফোন করে যোগাযোগ করেন। নিজের আর্থিক অস্বচ্ছলতা ও অসহায় অবস্থার কথা জানিয়ে কিছু সাহায্য এর আবেদন জানান।
বৃহস্পতিবার টিম অভিষেকএর নেতৃত্ববৃন্দ তার বাড়ি গিয়ে তার মা ও তার সাথে কথা বলেন।আপাতত তার হাতে গড়বেতা ৩ ব্লক তৃণমূল যুব কংগ্রেস সভাপতি তথা টিম অভিষেক নেতৃত্ব সাগর মন্ডল নিজে ৩৫০০০টাকা তুলে দেন চিকিৎসার জন্য।সেই সঙ্গে তার পরিবারের সবারই যেকোনো অসুবিধায় পাশে থাকার আশ্বাস দেন।
স্থানীয় বাসিন্দারা টিম অভিষেক এর এই মানবিক ভূমিকায় দারুন খুশি।

Post a Comment