জলের তোড়ে ভাঙছে অস্থায়ী সেতু, টানা বৃষ্টিতে সমস্যায় সাধারণ মানুষ - The News Lion

জলের তোড়ে ভাঙছে অস্থায়ী সেতু, টানা বৃষ্টিতে সমস্যায় সাধারণ মানুষ

 


দি নিউজ লায়ন;     টানা বৃষ্টিতে পশ্চিম মেদিনীপুর জেলার উপর দিয়ে বয়ে যাওয়া নদী গুলির জলস্তর অনেকটাই বেড়ে গেছে। জলের স্রোতের ধাক্কায় বৃহস্পতিবার চন্দ্রকোনা টাউনের ধরমপোতায় শিলাবতী নদীর জলের তোড়ে ভেঙে যায় কাঠের অস্থায়ী সেতু। এদিকে মেদিনীপুর সদর ব্লকের কঙ্কাবতী এলাকায় কাঁসাই নদীর উপর থাকা অস্থায়ী কাঠের সেতু ভেঙে যায়। 


 যার ফলে মেদিনীপুরের সাথে ঝাড়গ্রাম এর যোগাযোগের রাস্তার দূরত্ব অনেক বেড়ে গেল। কংসাবতী নদীর একদিকে পশ্চিম মেদিনীপুর জেলার কঙ্কাবতী অপরদিকে ঝাড়গ্রাম জেলার আমদই। ওই দুটি গ্রামের মাঝে কংসাবতী নদী ।সেই কংসাবতী নদী তে অস্থায়ী সেতু তৈরি করা হয়েছিল মানুষের যাতায়াতের জন্য। প্রতিদিন কয়েক হাজার মানুষ ওই সেতু দিয়ে যাতায়াত করতো। 


কিন্তু যেভাবে বৃষ্টি শুরু হয়েছে তার ফলে কংসাবতী নদীর জল বাড়ছে ।সেই জলের স্রোতে বৃহস্পতিবার ভেঙে যায় সেতুটি ।যার ফলে সমস্যায় পড়েছেন ওই এলাকার সাধারণ মানুষ ।ওই এলাকার বাসিন্দাদের  এখন  ঘুরপথে মেদিনীপুর যেমন আসতে হবে,তেমনি ঘুরপথে মেদিনীপুর থেকে ঝাড়গ্রাম যেতে হবে। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.