আবারও বজ্রাঘাতে মৃত্যু হল কৃষকের - The News Lion

আবারও বজ্রাঘাতে মৃত্যু হল কৃষকের

 


  দি নিউজ লায়ন;    আবারও বাজ পরে মৃত্যু হল কৃষকের। সোমবার  নবদ্বীপ থানার অন্তর্গত রানীর চড়া এলাকায় মধুসুধন দাস নামে এক ব্যক্তির মৃত্যু হয় পাশাপাশি শান্তিপুরে মাঠে গরু বাঁধতে গিয়ে বজ্রাঘাতে আহত হয় মা ও ছেলে বর্তমানে শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনাটি শান্তিপুর সুত্রাগড় চর এলাকায়, পরিবারের কাছ থেকে জানা যায় ওই এলাকার বাসিন্দা টুলু রানি মাহাতো ও তার ছেলে মাঠে গিয়েছিলেন গরু বাঁধতে তখনই বজ্রবিদ্যুৎ হওয়াই বজ্রাঘাতে আহত হয় মা ও ছেলে। 


ছুটে আসে এলাকার লোকজন দু'জনকেই শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যায় চিকিৎসার জন্য। ছেলের পরিস্থিতি একটু স্বাভাবিক হলে তাকে ছুটি দিয়ে দেওয়া হয়, কিন্তু মা টুলু রানি মাহাতো শান্তিপুর স্টেট জেনারেল হাসপাতালে এখনো চিকিৎসাধীন। মঙ্গলবার আজ আবারও বাজ পরে মৃত্যু হলো এক কৃষকের।  নদীয়ার রানাঘাট 2নম্বর ব্লকে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রানাঘাট 2নম্বর ব্লকের ধানতলা থানার চাপড়ায় মাঠে কাজ করার সময় বজ্রাঘাতে গুরুতর আহত হয় হাসান মন্ডল নামে এক কৃষক।তাঁকে তৎক্ষণাৎ রানাঘাট মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকরা হাসান মণ্ডলকে মৃত বলে ঘোষণা করে।


গতকালের পর আজও ধানতলা থানা এলাকায় অল্প বিস্তর বৃষ্টি হয়।কিন্তু ভীষণভাবে গর্জন করতে থাকে আকাশ।সেই সময় বাজ পড়ে মৃত্যু হয় মাঠে কর্মরত বছর 48এর হাসান মন্ডলের।তাঁর মৃত্যুতে এলাকায় নেমে এসেছে শোকের ছায়া।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.