ক্ষুদ্র ও কুটির শিল্প নিয়ে সামগ্রিক রিভিউ মিটিং করলেন শ্রীকান্ত মাহাতো
দি নিউজ লায়ন; আজ পশ্চিম বর্ধমান জেলায় জেলার ক্ষুদ্র ও কুটির শিল্প নিয়ে সামগ্রিক রিভিউ মিটিং করতে এসেছিলেন ওই দপ্তরের মন্ত্রী শ্রীকান্ত মাহাতো। জেলাশাসকের দপ্তরে এই বৈঠক হয়। মন্ত্রী ছাড়াও উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমানের দুই বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী এবং হরেরাম সিং।
করোনা পরিস্থিতিতে রাজ্যে ক্ষুদ্র ও কুটির শিল্পে ব্যাপকভাবে প্রভাব পড়েছে। খুব দ্রুতই স্বাভাবিক ছন্দ নিয়ে আসার চেষ্টা চলছে ক্ষুদ্র ও কুটির শিল্পকে। আসানসোলে এমনই মন্তব্য করলেন রাজ্যের ক্ষুদ্র,মাঝারি ও কুটির শিল্প দপ্তরের মন্ত্রী শ্রীকান্ত মাহাতো।
ছিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক বিভু গোয়েল।
শ্রীকান্ত মাহাতো জানান "ক্ষুদ্র ও কুটির শিল্প কিভাবে কাজ করছে জেলায় কতগুলো লাইসেন্স প্রাপ্তসংস্থান রয়েছে সে বিষয়ে প্রমুখ আলোচনা করা হয়েছে। কোভিড পরিস্থিতিতে এই শিল্পের ওপর ব্যাপকভাবে প্রভাব পড়েছে। মানুষের জীবনের বেঁচে থাকাটাই যেখানে বড় ব্যাপার হয়েছে সেখানে শিল্পে তো প্রভাব পড়বেই। আগামী দিনে এই সমস্ত ছোট শিল্পকে যাতে স্বাভাবিক ছন্দে ফেরান যায় সেই চেষ্টা করা হচ্ছে।

Post a Comment