বনগাঁ এবং হাবরা শহরের দুটি পৃথক দুরঘটনায় মৃত্যু ১,জখম ১৫
দি নিউজ লায়ন; বাদুড়িয়া থানার চাতরা এলাকা থেকে ১৫ জন চাষী অন্ধ্রপ্রদেশে যাওয়ার জন্য একটা ৪০৭ গাড়িতে করে হাওড়া স্টেশনে যাচ্ছিলেন।অন্ধ্রপ্রদেশে ধান রোয়ার কাজ করতে যাচ্ছিলেন বলেই স্থানীয় সুত্রে জানা গেছে।বৃহস্পতিবার রাত আনুমানিক ১০ টা নাগাদ হাবরা-বদর রোড ধরে আসছিলেন তারা।
হাবরা থানার বুদেরহাটি মোড়ে রাস্তার ধারে দাঁড়িয়ে থাকা একটি গাড়ির সাথে সংঘর্ষ হয়।দ্রুত গতিতে আসার কারনেই নিয়ন্ত্রন হারিয়ে সজোরে ধাক্কা মারে। এরপরেই ৪০৭ গাড়িটি রাস্তার ধারে পাল্টি খায়। ফলে জখম হয়েছেন ১৫ জন যাত্রি। স্থানীয়রাই আহতদের নিয়ে আসেন হাবরা হাসপাতালে। ছজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের কলকাতায় স্থানান্তরিত করা হয়েছে।দু-তিন জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে।বাকিরা চিকিৎসাধিন আছেন হাবরা হাসপাতালে।
অন্য দুরঘটনাটি ঘটেছে বনগাঁ চাকদহ রোডে।পুলিশ এবং স্থানীয় সুত্রে জানা গেছে বৃহস্পতিবার রাত ১০ টা নাগাদ বনগাঁ চাকদহ রোড ধরে পেট্রাপোল সীমান্তের দিকে আসছিল ট্রাক।কালিবাড়ি সংলগ্ন রাস্তার ধারের প্রকান্ড শিশু গাছের একটা বড় ডাল আচমকাই ভেঙে পড়ে ট্রাক চালকের উপরে। বিকট শব্দে স্থানীয় ক্লাবের সদস্যরা এসে কোন রকমে ট্রাক চালককে উদ্ধার করে নিয়ে আসেন বনগাঁ হাসপাতালে।সেখানেই চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষনা করেন।
পুলিশ সুত্রে জানা গেছে মৃত ট্রাক চালকের নাম টোটন বিশ্বাস(২৩)। তার বাড়ি বনগাঁর জয়পুর এলাকায়। স্থানীয় ক্লাবের সদস্য অনিমেষ তরফদার বলেন বনগাঁ চাকদহ রোডে বেশ কয়েকটি বিপজ্জনক ভাবে গাছের ডাল রয়েছে।এর আগেও একাধিক বার সংশ্লিষ্ট কতৃপক্ষকে ব্যাবস্থা নেওয়ার কথা বলা হয়েছিল।কিন্তু সুরাহা হয় নি।ফলে বড় একটা গাছের ডাল ভেঙ্গে ট্রাক চালকের মৃত্যু হয়েছে।

Post a Comment