বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবসে কি বার্তা দিলেন আয়ুষ্মান - The News Lion

বিশ্ব শিশুশ্রম বিরোধী দিবসে কি বার্তা দিলেন আয়ুষ্মান

 


দি নিউজ লায়ন;   আজ ১২ জুন বিশ্ব শিশু শ্রম দিবস। এই দিনটি প্রতি বছর শিশু শ্রম বন্ধ করার সচেতনতা প্রতিষ্ঠার লক্ষ্যে বিশ্ব জুড়ে পালিত হয়। ভারতের মতো উন্নয়নশীল দেশে শিশু শ্রমের প্রবণতা অনেক বেশি মাত্রায় লক্ষ্য করা যায়। দেশে শিশু শ্রম বিরোধী আইন (Child Labour Act 1986) থাকলেও সেই আইনের ফাঁক গলেই বহু শিশু শ্রমিক মাথা চাড়া দিচ্ছে। 


ভারতে হাজার হাজার শিশুর অধিকার কেড়ে নিচ্ছে শিশু শ্রম। এই প্রসঙ্গে ইভিএসি (EVAC) প্রচারে আজ শনিবার বিশ্ব শিশু শ্রম বিরোধী দিবসে অভিনেতা  আয়ুষ্মান খুরানা জানান, ‘শিশু শ্রম দিনের পর দিন শিশুদের কাছ থেকে তাদের শৈশব কেড়ে নিচ্ছে। শিশু অধিকার আইনকে ধ্বংস করে দিচ্ছে শিশু শ্রমের মতো ধারা গুলি। করোনা মহামারী শিশুদের বিশেষত কন্যা শিশু এবং পরিযায়ী শিশুদের জীবন একেবারে বিপন্ন করে তুলেছে। সাংঘাতিক জীবন ঝুঁকির মধ্যে পড়েছে তারা’।


আয়ুষ্মান বলেন, করোনায় দিনের পর দিন স্কুল বন্ধ থাকা, বাড়িতে হিংসাত্মক আচরণের শিকার হওয়া, করোনায় মা বাবার মৃত্যু হওয়া, বাড়ির উপার্জনকারী সদস্যের কর্মহীন হয়ে পড়া – এই সকল কিছুই বাধ্য করছে ছোট ছোট বাচ্চা গুলোকে শিশুশ্রমকেই জীবিকা হিসাবে বেছে নেওয়ার জন্যে।   অভিনেতা শিশুশ্রমের প্রতিকার হিসাবে জানান, সকলকে হাতে হাত দিয়ে শিশুশ্রমের বিরুদ্ধে এগিয়ে আসতে হবে। দরিদ্র পরিবার গুলিকে সামাজিক নিরাপত্তা দিতে হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.