ঢাকা প্রিমিয়ার লিগে অভব্য আচরণের দায়ে শাস্তির মুখে পড়লেন শাকিব - The News Lion

ঢাকা প্রিমিয়ার লিগে অভব্য আচরণের দায়ে শাস্তির মুখে পড়লেন শাকিব

 


দি নিউজ লায়ন;   ঢাকা প্রিমিয়ার লিগে অভব্য আচরণের দায়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ড শাকিবকে তিন ম্যাচে নির্বাসিত করার পাশাপাশি ৫ লক্ষ টাকা জরিমানা ধার্য করেছে। এর ফলে মহমেডান স্পোর্টিংয়ের অধিনায়ক শাকিব ডিপিএলে অষ্টম থেকে দশম রাউন্ডের ম্যাচে খেলতে পারবেন না। ঢাকা প্রিমিয়ার লিগে গতকাল খেলা চলছিল মহমেডান স্পোর্টিং ক্লাবের সঙ্গে আবাহনী লিমিটেডের। 


মহমেডান ২০ ওভারে ১৪৫ রান তুলেছিল। এরপর বল করার সময়ই বিতর্কে জড়ান শাকিব। ম্যাচের পঞ্চম ওভারে তাঁর বলে একটি চার ও একটি ছক্কা মারেন বাংলাদেশ দলে শাকিবের সতীর্থ মুশফিকুর রহিম। বাকি চার বলে আর কোনও রান পায়নি বিপক্ষ দল। এই ওভারের শেষ বলে মুশফিকুর রহিমের বিরুদ্ধে লেগ বিফোরের আবেদন জানান শাকিব। 


আম্পায়ার তা নাকচ করতে হঠাৎই সকলকে অবাক করে দিয়ে লাথি মেরে স্টাম্প ভেঙে দেন তিনি। এরপর আম্পায়ারের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়েও জড়িয়ে পড়তে দেখা যায় শাকিবকে। ম্যাচের ষষ্ঠ ওভারে তিনি আবার আম্পায়ারের সিদ্ধান্তে অসন্তোষ প্রকাশ করে উইকেট তুলে নিয়ে আছাড় মেরে ফেলে দেন।  

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.