বেনিয়াপুকুরে নীলবাতি লাগানো গাড়ি আটক - The News Lion

বেনিয়াপুকুরে নীলবাতি লাগানো গাড়ি আটক

 


দি নিউজ লায়ন;  বেনিয়াপুকুরে সেন্ট্রাল ভিজিল্যান্সের স্টিকার লাগানো গাড়ি আটক করল পুলিস। গতকাল রাতে নীলবাতি লাগানো একটি গাড়িকে সন্দেহজনকভাবে যেতে দেখে সন্দেহ হয় ট্রাফিক সার্জেনের। তৎক্ষণাৎ আটক করা হয় গাড়ির চালককে। 


তারপরেই জানা যায়, কোনও সেন্ট্রাল ভিজিল্যান্সের গাড়ি নয় সেটি। তবে কী কারণে নীলবাতি লাগিয়ে, সেন্ট্রাল ভিজিল্যান্সের ভুয়ো বোর্ড লাগিয়ে ঘুরে বেড়াত তা খতিয়ে দেখা হচ্ছে। ধৃতের নাম সাদিক। তিনি পার্কস্ট্রিট এলাকার বাসিন্দা। 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.