ফের প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা রাজ্যে
দি নিউজ লায়ন; ফের প্রাকৃতিক দুর্যোগের সম্ভাবনা রাজ্যে। এমনটাই মত আবহাওয়াবিদদের। দক্ষিণবঙ্গে আংশিক মেঘলা আকাশ থাকার সম্ভাবনার কথা জানিয়েছে হাওয়া অফিস। অন্যদিকে উত্তরবঙ্গে রয়েছে প্রবল বৃষ্টিপাতের সম্ভাবনা। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, দুই দিনাজপুর ও মালদা এই জেলাগুলিতে জারি করা হয়েছে কমলা সতর্কতা।
আগামী ২ থেকে ৩ ঘন্টার মধ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ভারী বর্ষণের পূর্বাভাস থাকায়, পাহাড়ি এলাকায় ধস নামার আশঙ্কা করা হচ্ছে। বাড়তে পারে নদীর জলস্তরও। বুধবার থেকে বৃষ্টির পরিমাণ বৃদ্ধি পাবে উত্তরবঙ্গে। শনিবার অবধি কমলা সতর্কতা জারি করা হয়েছে।

Post a Comment