ছেলের প্রথম জন্মদিনে রক্তদান শিবির করে নজির বাবার
দি নিউজ লায়ন; সোমবার নবদ্বীপ পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের নাস্তিক ভিলা সরকারপাড়ায় ছেলের জন্মদিনে রক্তদান শিবির করলেন বাবা। করোনার প্রকোপে নদিয়া জেলা শহর নবদ্বীপ শহর জুড়ে রক্তের সংকট চলছে। তাই নবদ্বীপ পৌরসভার ১৬ নম্বর ওয়ার্ডের নাস্তিক ভিলা সরকার পাড়া এলাকার বাসিন্দা প্রতাপ চন্দ্র দাসের ছেলে অনীশ সংকল্পের প্রথম জন্মদিনে কোনও আড়ম্বর না করেই রক্তদান শিবির করলেন।
নবদ্বীপ সরকার পাড়া এলাকায় নাস্তিক ভিলা প্রতাপ চন্দ্র দাসের তাঁর নিজ বাসভবনে তার পরিবারসহ প্রায় ৪০ জন রক্ত দান করলেন। নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালের ব্লাড ব্যাংকের কর্মীরা এদিন শিবিরে এসে রক্ত সংগ্রহ করেন। একইসঙ্গে এদিন রক্তদাতাদের হাতে চারাগাছও এই উপলক্ষ্যে দেওয়া হয়। পিতা প্রতাপ চন্দ্র দাস জানান, ছেলের জন্মদিনে আড়ম্বরের পরিবর্তে আর্ত ও মুমূর্ষু রোগীদের জন্য সেবা করতে পেরে খুবই আনন্দিত।

Post a Comment