ইলিশের খোঁজে সমুদ্রে পাড়ি
দি নিউজ লায়ন; সামনের সপ্তাহে জামাইষষ্ঠী। তার আগে সোমবার দিঘা মোহনা, শঙ্করপুর ও পেটুয়ায়ঘাট মৎস্য বন্দর থেকে ইলিশের খোঁজে সমুদ্রে পাড়ি দিল বেশকিছু ট্রলার। জামাইষষ্ঠীর আগেই ফিরে আসবে সেগুলি।উল্লেখ আগামী সপ্তাহেই উৎসব মুখর বাঙ্গালীর অন্যতম উৎসব জামাইষষ্ঠী।মেয়ে-জামাইকে বাড়িতে ডেকে শ্বশুর-শাশুড়ি ভুরিভোজ খাওয়ান।সেই মেনুতে ইলিশ মাছ অন্যতম প্রধান পদ।জামাইকে "ইলিশ মুখ" করিয়ে বেশ গর্ব অনুভব করেন শ্বশুর-শাশুড়িরা!
পেটুয়াঘাট মৎস্য বন্দরের উৎপল মাইতি নামের এক মৎস্যজীবী জানিয়েছেন, ‘মৎস্য দপ্তরের নির্দেশ অনুযায়ী, ফিশিংয়ের ব্র্যান্ড পিরিয়ড শেষ হচ্ছে আগামী ১৪ তারিখ। তাই ১৪ তারিখেই এই সমস্ত ট্রলার সমুদ্রের উদ্দেশে পাড়ি দেবে রুপালি ইলিশের খোঁজে। জামাইষষ্ঠীর জন্য তাড়াতাড়ি ফিরে আসব।’
কার্তিক সাউ নামের এক ট্রলার মালিক জানিয়েছেন, ‘ ফিসিং এর জন্যে ট্রলার গুলো সমুদ্রে পাড়ি দিতে তৈরী হলেও এবার বরফের যোগান কম থাকায় প্রবল সমস্যার মুখে পড়তে হবে তাঁদের।প্রসঙত ইয়াসের দাপটে সমুদ্র উপকূলবর্তী এলাকার অধিকাংশ বরফকল এখন বিকল। তাই চাহিদা থাকার তত্ত্ব দিয়ে এবার হুহু করে বাড়ছে বরফের দাম। তবুও ভোজনরসিক বাঙালির পাতে জামাইষষ্ঠীতে রুপোলি ইলিশ তুলে দিতে বদ্ধপরিকর ট্রলার মালিকরা বলে দাবি করেছেন কার্তিক সাউ ।’
মাছ সংরক্ষণের জন্য তাঁদের বেশি টাকায় বরফ কিনতে হচ্ছে বলে জানিয়েছেন ট্রলার কর্মী কালীপদ দাস জানিয়েছেন, ‘বরফের সমস্যা। তাও যাচ্ছি, এই সময় গেলে আশাকরি ইলিশ মাছ পাব।’
ইয়াসের তান্ডব ভুলে নিজের ও পরিবারের বাকী সদ্যমস্যদের জীবন বাঁচতে অর্থ উপার্জন করতে ফের ট্রলার নিয়ে সমুদ্রে পাড়ি দিচ্ছেন মৎস্যজীবীরা। তাঁদের আশা, সমুদ্র এবার নিরাশ করবে না। ইলিশ নিয়েই তাঁরা ফিরবেন।

Post a Comment