গ্রেফতার চার মদ্যপ যুবককে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা গ্রামবাসীদের - The News Lion

গ্রেফতার চার মদ্যপ যুবককে পুলিশের হাত থেকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা গ্রামবাসীদের


দি নিউজ লায়ন;    নদীয়ার কৃষ্ণগঞ্জের বাবলাবনে রাতে একটি মাঠের ধারে কয়েকজন মদ খাচ্ছিলো । সেই সময় পুলিশের স্পেশাল ডিউটি চলছিল । স্বাভাবিক ভাবেই পুলিশ ঘটনাস্থলে গিয়ে চার মদ্যপ যুবককে গ্রেফতার করে । থানার পুলিশের গাড়িতে তুলে নিয়ে আসতে গেলে,চার জন চিৎকার করে । এলাকায় প্রচুর পরিমাণে লোক জড়ো হয় । 


পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় । পুলিশের গাড়িতে ভাঙচুর করে ও চারজনকে পুলিশের গাড়িথেকে ছিনিয়ে নেয় গ্রামবাসী্রা । এরপর বাবলাবনে পুলিশের চারটি গাড়ি পৌঁছে দুইজনকে গ্রেপ্তার করে । পাশেই একটা বাড়িতে শ্রাদ্ধের অনুষ্ঠান ছিল । পুলিশ সেই বাড়িতে তান্ডব চালায়, খাবার নষ্ট করে বলে অভিযোগ। বাড়ি ভাঙচুর করে পিতা হারা কাছাপড়া ছেলে দেরকেও প্রচন্ড় মারধোর করে পুলিশ । 


এমনকি মহিলাদের কেও মারধোর করার অভিযোগ পুলিশের বিরুদ্ধে । গ্রামবাসীদের অভিযোগ সদৌ বিধবা হ,ওয়া  মহিলাও পুলিশের মারে আহত হয়েছেন । শিশুরাও পুলিশের মারথেকে রেহাই পায়নি । গ্রাম বাসীরা আরো অভিযোগ করেন পুলিশ ঘটনাস্থলে গিয়ে শুধু মারিনি, কয়েকটি বোমাও ফেলে । যদিও পুলিশ সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন ।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.