মুখরোচক ফুচকা তৈরির সহজ রেসিপি
দি নিউজ লায়ন;
উপকরণঃ
দেড় কাপ সুজির আটা
আধ কাপ ময়দা (ছিটানোর জন্য)
এক চা চামচ তালমাখনা
পরিমাণমতো জল
এক কাপ সেদ্ধ আলু
এক টেবিল চামচ চটপটির মসলা
চার টেবিল চামচ পেঁয়াজকুচি
পরিমাণমতো লবণ
এক কাপ সেদ্ধ মটর
এক টেবিল চামচ কাঁচালঙ্কাকুচি
দুই টেবিল চামচ ধনেপাতাকুচি
আধ কাপ তেঁতুল গোলা জল
এক চা চামচ শুকনো লঙ্কার গুঁড়ো
এক চা চামচ জিরের গুঁড়ো
আধ কাপ চিনি বা গুঁড়
সামান্য পরিমাণ বিটলবণ
প্রণালিঃ
প্রথমে একটি পাত্রে সুজির আটা, লবণ, জল এবং তালমাখনা একসঙ্গে মাখিয়ে ময়ান তৈরি করে নিন। এবার মাখানো আটা বেলনিতে পাতলা করে বেলে উপরে তেল মাখিয়ে ময়দা ছিটিয়ে আরেকটি রুটি বিছিয়ে ভালো করে বেলে নিন। এর পর ছাঁচ দিয়ে গোল গোল করে কেটে কড়াইয়ের গরম তেলে লাল করে ভেজে তুলে রাখুন।
এবার একটি পাত্রে একে একে তেঁতুল গোলা জল, শুকনো লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো, চিনি এবং বিটলবণ দিয়ে একটু নেড়ে ওভেনে ভালো করে জ্বাল দিয়ে তেঁতুলের চাটনি তৈরি করে বাটিতে ঢেলে রাখুন। এর পর একটি বাটিতে একে একে সেদ্ধ আলু, সেদ্ধ মটর, পেঁয়াজকুচি, কাঁচালঙ্কা কুচি, ধনেপাতাকুচি, লবণ এবং চটপটির মসলা দিয়ে ভালো করে মাখিয়ে পুর তৈরি করুন। এবার তৈরি করে রাখা পুর ফুচকার মধ্যে ভরে প্লেটে সাজিয়ে উপরে তেঁতুলের চাটনি দিয়ে পরিবেশন করুন মজাদার ফুচকা।

Post a Comment