কোভিডের 'থার্ড ওয়েভ' রুখতে পারবে না ভ্যাকসিনও - The News Lion

কোভিডের 'থার্ড ওয়েভ' রুখতে পারবে না ভ্যাকসিনও


দি নিউজ লায়ন;   দেশে কোভিডের দ্বিতীয় ঢেউ তৈরি করা করোনার রূপকে ডেল্টা প্রজাতি হিসেবে চিহ্নিত করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা৷ কিন্তু করোনার এবার সেই রূপেও বদল। মিউটেট করে এবার সে ডেল্টা প্লাস। বিশ্বে এই বদলেই আসতে চলেছে কোভিডের 'থার্ড ওয়েভ'৷  ডেল্টা প্লাস ভ্যারিয়েন্টের টেকনিকাল নাম দেওয়া হয়েছে- B.1.617.2.1 অথবা  AY.1. 


এই প্যাথোজেনের জিনোম সিকোয়েন্স করা হলেও কীভাবে আরএনএ সিন্থেসিস এর মাধ্যমে চরিত্র বদল হচ্ছে তা এখনও অজানা।  প্রখ্যাত ভাইরোলজিস্টদের মতে এই ডেল্টা প্লাস প্রজাতির সংক্রমণের শক্তির কাছে হার মানবে ভ্যাকসিনও। দেহে করোনার বিরুদ্ধে গড়ে ওঠা অনাক্রম্যতাও যথেষ্ট নয় একে রুখতে পারার জন্য, এমনটাই মত৷ 


এই নয়া প্রজাতি ভারতের জন্য মাথাব্যথার কারণ হয়ে উঠছে। কারণ বিজ্ঞানীরা দেখেছেন যে ডেল্টা প্রজাতির থেকেও এই ডেল্টা প্লাস অনেক বেশি সংক্রমক। মহারাষ্ট্রে ইতিমধ্যেই দেখা গিয়েছে এই প্রজাতি হানা। যা নিয়ে আগাম সতর্কতাও জারি হয়েছে। 

 

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.