রাতভর বৃষ্টিতে জলমগ্ন কলকাতা - The News Lion

রাতভর বৃষ্টিতে জলমগ্ন কলকাতা

 


 দি নিউজ লায়ন;   রাতভর বৃষ্টিতে রাজ্যের একাধিক জেলাতে জল জমে গিয়েছে। জল জমেছে কলকাতাতেও।  বুধবারের সারারাতের বৃষ্টিতে জল জমে রয়েছে সেন্ট্রাল অ্যাভিনিউ, ঠনঠনিয়া, আমহার্স্ট স্ট্রিট সহ ল্যান্সডাউন রোড, লেক গার্ডেন আর ও বি, যোধপুর পার্ক, ই ডি এফ হাসপাতাল আনোয়ার শাহ, ঢাকুরিয়া, আলিপুর বর্ধমান রোড, খিদির পুরে।


 জলবন্দি সাদার্ন অ্যাভিনিউয়ের বেশ কিছু রাস্তা। জানা যাচ্ছে, রাতভর সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে মোমিনপুর এলাকায়। প্রায় ১৭৯ মিলিমিটার বৃষ্টি হয়েছে সেখানে।  বালিগঞ্জে বৃষ্টি হয়েছে ১৪৮ মিলিমিটার। কালীঘাটে বৃষ্টি হয়েছে ১৬৮ মিলিমিটার। বেহালা বৃষ্টি হয়েছে ১৬৩ মিলিমিটার।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.