রেল কর্মীর বাড়িতে চুরির ঘটনায় গ্রেপ্তার ১ - The News Lion

রেল কর্মীর বাড়িতে চুরির ঘটনায় গ্রেপ্তার ১

 


দি নিউজ লায়ন;  রেল কর্মীর বাড়িতে চুরির ঘটনায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে বর্ধমান থানার পুলিস। ওই রেল কর্মীর বাড়ি থেকে থেকে সোনার আংটি, টাকা ও অন্যান্য জিনিসপত্র চুরির ঘটনায় ওই ব্যাক্তিকে পুলিস গ্রেপ্তার করেছে। ধৃতের নাম শেখ তাজ। বর্ধমান থানার মালিরবাগানের তাজপাড়ায় তার বাড়ি। শুক্রবার সকালে বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করে পুলিস। 


পুলিস জানিয়েছে, দিনকয়েক আগে রেল কর্মী রজনীশ সিংয়ের কোয়ার্টারে চুরির ঘটনা ঘটে। ঘটনার দিন রাতে তিনি রেলের আবাসনের দরজা বন্ধ করে কাজে যোগ দিতে যান। পরেরদিন সকালে ফিরে আবাসনের ঘরের দরজার তালা ভাঙা অবস্থায় দেখতে পান তিনি। 


ঘরের জিনিসপত্র চারিদিকে ছড়িয়ে-ছিটিয়ে পড়েছিল। ঘর থেকে ৭ হাজার টাকা, একটি সোনার আংটি, ঘড়ি, মিক্সি ও অন্যান্য জিনিসপত্র চুরি যায়। সেদিনই তিনি থানায় অভিযোগ দায়ের করেন। এদিনই ধৃতকে বর্ধমান আদালতে পেশ করা হয়। ধৃতের কাছ থেকে চুরির মালপত্র উদ্ধার হয়নি। তাকে হেফাজতে নিতে চেয়ে আদালতে আবেদনও জানায় নি পুলিস। ধৃতকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে মঙ্গলবার ফের আদালতে পেশের নির্দেশ দেন সিজেএম।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.