করোনা বৃদ্ধির জেরে শ্যামপুরে ৭২ ঘন্টা দোকান বাজার বন্ধ - The News Lion

করোনা বৃদ্ধির জেরে শ্যামপুরে ৭২ ঘন্টা দোকান বাজার বন্ধ

 


দি নিউজ লায়ন;   রাজ্যে করোনা সংক্রমনের গ্রাফ নিম্নমুখী হলেও এখনো কয়েকটি জায়গায় সংক্রমণ বৃদ্ধি প্রশাসনকে ভাবাচ্ছে। যেমন শ্যামপুর ১ নং ব্লক। শনিবার পর্যন্ত এই ব্লকে করোনা আক্রান্তের সংখ্যা ৪২। ব্লকের করোনার এই ঊর্ধ্বমুখী গ্রাফ নিয়ন্ত্রণে আনতে রবিবার সকাল থেকে বুধবার সকাল পর্যন্ত ওষুধের দোকান ছাড়া সমস্ত দোকান বাজার বন্ধ রাখার সিদ্ধান্ত নিল প্রশাসন। শনিবার প্রশাসনের পক্ষ থেকে মাইকিং করে মানুষকে এই ব্যাপারে সতর্ক করা হয়েছে। শ্যামপুর ১ নং ব্লকের বিডিও সঞ্চায়ন জানান মানুষ সেভাবে করোনা সুরক্ষা বিধি না মেনে চলায় গত কয়েকদিনে ব্লকে সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় এই সিদ্ধান্ত।


অন্যদিকে আমতা ২ নং ব্লকের কয়েকটি জায়গায় সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় ব্লকের ৬ টি জায়গাকে মাইক্রোকন্টেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হল। ব্লক প্রশাসন সূত্রে খবর জয়পুর এলাকায় ৩ জন, অমরাগোড়ি এলাকায় ৩ জন,খালনা এলাকায় ২ জন এবং গাজিপুর এলাকায় ১ জন করোনা আক্রান্ত হওয়ায় এইসব এলাকার একটি নির্দিষ্ট জায়গা কে মাইক্রোকন্টেইনমেন্ট জোন হিসেবে ঘোষণা করা হল। এই বিষয়ে আমতা ২ নং পঞ্চায়েত সমিতির সভাপতি তথা আমতার বিধায়ক সুকান্ত পাল জানান সংক্রমণ রুখতে এই ব্যাবস্থা। এর পাশাপাশি একটি কুইক রেসপন্স টিম তৈরি করা হয়েছে যারা করোনা আক্রান্ত রোগীদের সবদিক লক্ষ্য রাখবেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.