সম্পত্তি নিয়ে বচসার জেরে উত্তেজিত হয়ে ধারালো অস্ত্র দিয়ে বাবাকে কোপ ছেলের - The News Lion

সম্পত্তি নিয়ে বচসার জেরে উত্তেজিত হয়ে ধারালো অস্ত্র দিয়ে বাবাকে কোপ ছেলের

 


দি নিউজ লায়ন;  শুক্রবার রাতে সমস্ত বিষয় সম্পত্তি নিয়ে বচসার জেরে উত্তেজিত হয়ে ছেলে ধারালো অস্ত্র দিয়ে কোপালো বাবাকে।জখম বাবা জাভেদ সরদার বর্তমানে ক্যানিং মহকুমা হাসপাতালে চিকিৎসাধীন।ঘটনাটি ঘটে দক্ষিণ ২৪ পরগনার বাসন্তী থানার ছয় নম্বর সোনাখালি এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে ছয় নম্বর সোনাখালি এলাকার বাসিন্দা জাভেদ সরদার।বেশ কয়েক বছর ধরে জাভেদ সরদারের সঙ্গে তার বড় ছেলে সাইফুল সরদার গন্ডগোল চলছিল বিষয় সম্পত্তি নিয়ে।


তার তিন ছেলে এক মেয়ে।জাভেদ সরদারের বড় ছেলে সাইফুল সরদার।জাভেদ সরদারের বড় ছেলে সাইফুল সরদার সে তার বাবাকে বার বার চাপ দিচ্ছিল সমস্ত বিষয় সম্পত্তি তার নামে লিখে দেওয়ার জন্য।কিন্তু জাভেদ সরদার সমস্ত সম্পত্তি লিখে না দেওয়ার জন্য প্রায় সময় চলতো বাপ ছেলের বচসা।এদিন রাতে সাইফুল সরদারের সঙ্গে জাভেদ সরদারের বচসা বাঁধে বিষয় সম্পত্তি নিয়ে।বচসার জেরে সাইফুল সরদার ধরালো অস্ত্র দিয়ে কোপ মারে তার বাবা জাভেদ সরদার কে।ফলে বড় ছেলের ধারালো অস্ত্রের কোপে জাভেদের হাতের বেশ কয়েকটি আঙুল শরীর থেকে আলাদা হয়ে যায় এমনি অভিযোগ।


স্থানীয় মানুষজন বিষয়টি দেখতে পেয়ে জখম জাভেদ সরদারকে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে আসে।সেখানেই তার চিকিৎসা চলছে।এ বিষয়ে থানায় অভিযোগ দায়ের হয়।ঘটনার পর থেকে পলাতক সাইফুল সরদার।অভিযোগ পেয়ে পুলিশ তদন্তে নামে।পুলিশ জানান বিষয় সম্পত্তি নিয়ে বচসার জেরে ছেলে ধারালো অস্ত্র দিয়ে বাবাকে কোপায়।জখম বাবা হাসপাতালে চিকিৎসাধীন।এ বিষয়ে অভিযোগ দায়ের হয়েছে।অভিযুক্ত বড় ছেলে পলাতক।তার খোঁজ চলছে।বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.