থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন পুলক রায় - The News Lion

থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের পাশে দাঁড়ানোর আহ্বান জানালেন পুলক রায়

 


দি নিউজ লায়ন;   থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের পাশে আরো বেশী করে সকলকে দাঁড়ানোর আহ্বান জানালেন রাজ্যের জনস্বাস্থ্য ও কারিগরি দপ্তরের মন্ত্রী পুলক রায়। শনিবার বিকেলে উলুবেড়িয়ার বাজারপাড়ায় বিবেকানন্দ স্পোটিং এন্ড কালচারাল সেন্টারের ব্যাবস্থাপনায় আয়োজিত এক রক্তদান শিবিরে উপস্থিত থেকে এই আহ্বান জানান মন্ত্রী পুলক রায়। তিনি 


বলেন করোনার এই পরিস্থিতিতে রক্তদান শিবিরের আয়োজন করতে না পারায় রক্তের একটা সংকট দেখা দিয়েছে। এর ফলে সমস্যায় পড়েছে থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের পাশাপাশি মূমূর্ষ রোগী। আর এই সংকট কাটাতে এই রক্তদান শিবির। এদিনের এই রক্তদান শিবিরে কোভিড প্রটোকল মেনে ২৫ জন রক্তদান করেন। এদিন রক্তদাতাদের উৎসাহ দিতে মন্ত্রীর পাশাপাশি থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুরা উপস্থিত ছিলেন।


 প্রসঙ্গত থ্যালাসেমিয়া আক্রান্ত শিশুদের রক্তের প্রয়োজন মেটাতে এবং মূমূর্ষ রোগীদের রক্তের সংকট কাটাতে নিজের উদ্যেগে উলুবেড়িয়ার বিভিন্ন প্রান্তে একমাস ব্যাপী রক্তদান শিবিরের আয়োজন করেছেন মন্ত্রী পুলক রায়। আর মন্ত্রীর এই উদ্যোগকে স্বাগত জানিয়ে ইতিমধ্যে অনেকেই রক্তদান করেছেন। এমনকি রক্তদাতাদের উৎসাহ দেখে মন্ত্রী ইতিমধ্যে ঘোষণা করেছেন প্রয়োজনে আরও দুই মাস এইধরনের রক্তদান শিবিরের আয়োজন করা হবে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.