জঙ্গি হানায় নিহত কাশ্মীরে স্পেশাল পুলিস অফিসার ও তাঁর স্ত্রীর - The News Lion

জঙ্গি হানায় নিহত কাশ্মীরে স্পেশাল পুলিস অফিসার ও তাঁর স্ত্রীর

 


দি নিউজ লায়নঃ     রবিবার রাতে অকুস্থল জম্মু ও কাশ্মীরের পুলওয়ামা জেলার এক স্পেশাল পুলিস অফিসারের (SPO) বাড়িতে হামলা চালাল জঙ্গিরা । শনিবার মধ্যরাতে জম্মুতে বায়ুসেনার স্টেশনে হামলা চালানো হয়েছিল। সেই ঘটনার পরই রবিবার রাতে আবারও এই হামলা। মৃত্যু হয়েছে ওই স্পেশাল পুলিস অফিসার এবং তাঁর স্ত্রীয়ের। আহত হয়েছেন তাঁদের মেয়ে।  


পুলিশ জানিয়েছে, মৃত স্পেশাল পুলিশ অফিসারের নাম ফৈয়জ আহমেদ। তিনি পুলওয়ামায় কর্মরত ছিলেন। প্রাথমিকভাবে অবন্তিপোরার পুলিশ কন্ট্রোল রুমের দায়িত্বপ্রাপ্ত এক অফিসার জানান,  হামলায় স্পেশাল পুলিস অফিসার ফৈয়জ আহমেদের মৃত্যু হয়েছে। তাঁর স্ত্রী এবং মেয়ে আহত হয়েছেন। তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে পুলিশের তরফে আবারও জানানো হয়, স্পেশাল পুলিশ অফিসারের স্ত্রীও জঙ্গিদের গুলিতে মারা গেছেন।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.