ভুয়ো ভ্যাকসিন কান্ডে নয়া মোড়, এর আগেও চাকরির প্রতারণায় অভিযুক্ত সে
দি নিউজ লায়নঃ শুধু ভ্যাকসিন কান্ডে নয়, এর আগেও চাকরির প্রতারণার অভিযোগে বিধাননগরে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয় তাঁকে। পুলিশ সুত্রে খবর, এর আগে যখন দেবাঞ্জনকে জিজ্ঞাসাবাদ করে পুলিশ তখন তাঁর বাবা মা জানতে পারেন ছেলে IAS অফিসার নয়। সে সময় থানায় তাঁর বিরুদ্ধে চাকরি দেওয়ার নামে মৌখিকভাবে প্রতারণার অভিযোগ আনা হয়েছিল।
কিন্তু সেই সময়ও তার কীর্তিকলাপ প্রকাশ্যে আসেনি। পরিবারের কাছে বিষয়টি পরিষ্কার হলেও প্রশাসনকে ফাঁকি দিতে সক্ষম হন দেবাঞ্জন। পুলিসের সামনে ও সামাজিকভাবে তখনও তিনি IAS অফিসার হিসেবে পরিচিত ছিলেন।
গতকাল দেবাঞ্জনের বাড়িতে তল্লাসি চালিয়ে একাধিক সরকারি দফতরের কাগজপত্র,স্ট্যাম্প, ডেবিট কার্ড, ব্যাঙ্কের পাসবুক উদ্ধার করা হয়েছে। গত বছর সেপ্টেম্বর মাসে অশোক রায় নামে এক ব্যক্তিকে নিয়োগ করেন। তাঁকে মাস মাইনে দিতেন ৬৫ হাজার টাকা। তাঁর মাধ্যমে আরও বেশ কিছুজনকেও নিয়োগ করেন দেবাঞ্জন। দেবাঞ্জনের সঙ্গে সরকারি কোনও ব্যক্তি জড়িয়ে আছেন কিনা, সে বিষয়ে এখন খতিয়ে দেখছে পুলিশ।

Post a Comment